Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বায়রন বিশ্বাসের বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ঋতব্রত-তৃণমূলের বিধায়ক, অবস্থা আশঙ্কাজনক

বায়রন বিশ্বাসের বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ঋতব্রত-তৃণমূলের বিধায়ক, অবস্থা আশঙ্কাজনক

THE WALL 7 hrs ago

দ্য ওয়াল ব্যুরো: বায়রন বিশ্বাসের (Bayron Biswas) সামশেরগঞ্জের ধুলিয়ানের বাড়িতে অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (ঋতব্রতপন্থী) সাগরদিঘির (Sagardighi) বিধায়ক অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ, শনিবার সকালে ঘটনাটি ঘটে। প্রতিবেশীরাই ঋতব্রত-তৃণমূলের এই বিধায়কের বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় হইচই পড়ে যায়। সেইসময় বাড়িতেই ছিলেন বায়রন। জানা যায়, দ্রুত উদ্ধার করা যায়নি তাঁকে। ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হন তিনি।

খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এরপর বিধায়ককে উদ্ধার করে তাঁরই নিজস্ব স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

ধুলিয়ানের এই বাড়ি থেকেই বিড়ি ব্যবসা চালান বায়রন। প্রাথমিক অনুমান, দাহ্য পদার্থ মজুত থাকায় কোনওভাবে আগুন লাগতে পারে। যদিও নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগল, প্রকৃত কারণ জানতে বিড়ি কারখানার শ্রমিক ও বাড়ির অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। স্থানীয়দের কথায়, বাড়ি থেকে যেভাবে গলগল করে ধোঁয়া বেরচ্ছিল, আরও বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।

এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উদ্বেগ প্রকাশ করেন। জানান, দুর্ঘটনার ব্যাপারে খবর পেয়েছেন। বিধায়কের খোঁজ নেবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমার সহকর্মী এবং বন্ধু বায়রন বিশ্বাসের খবর পেয়ে অত্যন্ত চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall