Dailyhunt
বিজেপি সভাপতিকে আমন্ত্রণ তারেকের, তাঁর উপদেষ্টাকে পদ্ম নেতারা বোঝালেন ঢাকার কাছে দিল্লির গুরুত্ব

বিজেপি সভাপতিকে আমন্ত্রণ তারেকের, তাঁর উপদেষ্টাকে পদ্ম নেতারা বোঝালেন ঢাকার কাছে দিল্লির গুরুত্ব

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সভাপতি নীতিন নবীনকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahaman)। দিল্লি সফররত তার বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের হাত দিয়ে নবীনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তারেক। হুমায়ুন কবির বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ উপদেষ্টা হুমায়ুনও ভারত সফরে এসেছেন। সরকারি কাজের ফাঁকে তিনি মিলিত হন‌ কেন্দ্রীয় বিজেপির বৈদেশিক বিষয়ক বিভাগের দুই শীর্ষ নেতা বিজয় চৌথালিয়া এবং শিশির বাজরিয়ার সঙ্গে।

বঙ্গ বিজেপি নির্বাচনী কমিটির অন্যতম নেতা বাজোরিয়া কেন্দ্রীয় বিজেপির বিজেপির বিদেশ বিষয়ক বিভাগ এবং ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কোর কমিটির সদস্য। কেন্দ্রীয় বিজেপির তরফে তিনি‌ বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। আওয়ামী লিগ এবং বিএনপি দুই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। ‌ হুমায়ুনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তাঁর বক্তব্য বিজেপি গণতন্ত্রে আস্থাশীল একটি দল। জনগণের আশীর্বাদে যখন আওয়ামীলীগ বাংলাদেশে সরকারের ছিল তখন বিজেপি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে গেছে।‌ এখন সে দেশে ক্ষমতায় এসেছে বিএনপি। নতুন ক্ষমতাসীন দলের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী বিজেপি।

সেই বার্তা দিয়েছে বিএনপিও। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম সুযোগেই বিজেপি সভাপতি নীতিন নবীনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হুমায়ুন তারেকের হয়ে আমন্ত্রণপত্র দুই বিজেপি নেতার হাতে তুলে দেন

তাৎপর্যপূর্ণ হল তারেক রহমান তাঁর বিদেশ বিষয়ক উপদেষ্টাকে আলাদা করে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়ে পাঠান। বাংলাদেশের নতুন শাসক দলের ভারতের শাসক দলের সঙ্গে সম্পর্ক গড়ার এই চেষ্টার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা চলছে।

বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে ভারতের বিদেশ মন্ত্রী এর জয়শঙ্করের লেখা বই 'হোয়াই ভারত ম্যাটার্স' উপহার দিয়েছেন। তাদের আলোচনাতেও আসে ভারত বাংলাদেশ সম্পর্কে নয়া দিল্লির গুরুত্বের বিষয়টি। বিজেপি নেতারা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদককে স্পষ্ট করে বুঝিয়ে দেন ভারতে তারা বাংলাদেশ সম্পর্কে কোন কোন বিষয়ে আশাবাদী আর কোন বিষয়গুলির দুশ্চিন্তার। ‌স্বভাবতই এই আলোচনায় বাংলাদেশে ভারত বিরোধী সন্ত্রাসবাদি কার্যকলাপের প্রসঙ্গ ওঠে। অতীতে বিএনপি জমানায় এই অভিযোগ সবচেয়ে জোরালো ছিল। প্রায় দুদর্শক আগের সেই ঘটনাবলীর আর যাতে পুনরাবৃত্তি না হয় বিজেপি নেতারা এই ব্যাপারে দলের প্রত্যাশা বিএনপি নেতাকে বলেন। ‌

জানা গেছে বিএনপি নেতা হুমায়ুন এই ব্যাপারে প্রধানমন্ত্রীর তারেক রহমানকে উদ্ধৃত করে বলেন যে বাংলাদেশের জমি কোন অবস্থাতেই ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না। বর্তমান সরকার এই ব্যাপারে‌ শতভাগ সচেতন।

বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর খলিলুর এবং হুমায়ুন প্রথম ভারত সফরে এলেন। পহেলা শহরেই বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বিজেপি সভাপতি নীতিন নবীনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বিএনপি ও বিজেপির মধ্যে সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন।

খলিলুর রহমান এবং হুমায়ুন কবির মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি পৌঁছান। ভারতের রাজধানীতে পৌঁছানোর পর তাঁদের প্রথম বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে তাদের বৈঠক হয়। এর ফাঁকে বিজেপি নেতাদের সঙ্গে কথা হবে হুমায়ুন কবিরের।

শেখ হাসিনার জমানায় বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারত সরকারের পাশাপাশি বিজেপিরও সম্পর্ক চ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিজেপি শেখ হাসিনার দল আওয়ামী লিগের সঙ্গে সম্পর্ক রেখে চলত। সেদিক থেকে বাংলাদেশের বিদেশমন্ত্রীর সফরকে যেমন ভারত-বাংলাদেশ সম্পর্কের নব সূচনা বলা হচ্ছে, পাশাপাশি বিজেপি-বিএনপি'ও বন্ধুত্ব গড়তে চাইছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall