Dailyhunt
বিরাট কোহলির এক সময়ের সতীর্থের অকালপ্রয়াণ, ৩৬ বছরেই থেমে গেল অমনপ্রীত সিংয়ের লড়াই

বিরাট কোহলির এক সময়ের সতীর্থের অকালপ্রয়াণ, ৩৬ বছরেই থেমে গেল অমনপ্রীত সিংয়ের লড়াই

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব ক্রিকেটে শোকের ছায়া (Punjab Cricket)। প্রয়াত প্রাক্তন ভারত অনূর্ধ্ব-১৯ ও পাঞ্জাবের পেসার অমনপ্রীত সিং (Amanpreet Singh Gill)। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। চণ্ডীগড়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটমহল।

অমনপ্রীত সিং একসময় অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সতীর্থ (Virat Kohli)। ২০০৭ সালে তিনি ভারতের হয়ে পাঁচটি যুব একদিনের ম্যাচ এবং একটি যুব টেস্ট খেলেছিলেন। সেই টেস্ট সিরিজে শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার থিসারা পেরেরার উইকেটও নেন। যদিও ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ টিম বিশ্বকাপ জেতে, সেই দলে জায়গা হয়নি তাঁর।

ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে ছ'টি প্রথম শ্রেণির ম্যাচে নামেন অমনপ্রীত। ঝুলিতে ১১টি উইকেট (Cricket News Bangla)। আইপিএলের প্রথম মরসুমেও কিংস ইলেভেন পাঞ্জাব দলে জায়গা পান (IPL)। পরে পাঞ্জাব ক্রিকেট সংস্থার সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। শোকবার্তায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন লিখেছে, 'আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রাক্তন পাঞ্জাব ক্রিকেটার এবং সিনিয়র নির্বাচক কমিটির সদস্য অমনপ্রীত সিং গিল আর আমাদের মধ্যে নেই। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা রইল (Sports News Bangla)। ওয়াহেগুরু যেন বিদেহী আত্মাকে শান্তি দেন এবং পরিবারকে এই কঠিন সময়ে শক্তি জোগান!'

ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর শোকজ্ঞাপনে বলেন (Yuvraj Singh), 'অমনপ্রীত সিং গিলের মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। কেরিয়ারের শুরুর দিকে ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। ও শান্ত, পরিশ্রমী ক্রিকেটার ছিল। খেলাটাকে ভীষণ ভালোবাসত। ওর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল। শান্তিতে থেকো। ওঁ শান্তি (Cricket Updates)।'

পাশাপাশি পঞ্জাব কিংস তাদের সরকারি সামাজিক মাধ্যমে লিখেছে (Punjab Kings), 'অমনপ্রীত সিং শেরগিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন এবং পাঞ্জাব কিংস পরিবারের অংশ ছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং গোটা ক্রিকেটমহলের প্রতি আমাদের সমবেদনা রইল।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall