Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্ব-সংকটের আবহেও ভারতের জিডিপি ৭.৮%! ভিডিও বার্তায় বিরোধী-সমালোচনার জবাব, স্বদেশী মন্ত্রে জোর মোদীর

বিশ্ব-সংকটের আবহেও ভারতের জিডিপি ৭.৮%! ভিডিও বার্তায় বিরোধী-সমালোচনার জবাব, স্বদেশী মন্ত্রে জোর মোদীর

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অধিকাংশ দেশ এখনও যুদ্ধের আঁচে পুড়ছে। হু হু করে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আমদানি রফতানি পরিষেবা ব্যহত হচ্ছে (India GDP growth rate 2026)। একাধিক প্রতিবন্ধকতা সত্ত্বেও চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বেড়েছে ৭.৮ শতাংশ।

এই দুর্দান্ত সাফল্যের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi video message)।

প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্ব সংকটে ঘিরে রয়েছে। চারপাশ থেকে যুদ্ধের খারাপ খবর আসছে। আন্তর্জাতিক সরবরাহের ব্যবস্থা বা 'সাপ্লাই চেন' ঠিক মতো কাজ করতে পারছে না। ২০২০ সালের করোনা কাল থেকে শুরু করে এখনও পর্যন্ত কোথাও স্থিরতা নেই, কিন্তু এই সব প্রতিকূলতা সত্ত্বেও ভারত কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে।

বিরোধীদের সমালোচনা ও স্বদেশী মন্ত্র

দেশের সমালোচক ও বিরোধীদেরও কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi slam opposition)। তিনি বলেন, দেশের ভেতরেই কিছু মানুষ হতাশায় ডুবে আছেন এবং তারা চারিদিকে মিথ্যে কথা বলে সেই হতাশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে দেশবাসী সেই সব বাধা পেরিয়ে ৭.৮ শতাংশ জিডিপির লক্ষ্য ছুঁতে পেরেছে।

ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান জানিয়ে মোদী বলেন, ভারতকে পুরোপুরি 'আত্মনির্ভর' হতে হবে এবং 'স্বদেশী' মন্ত্র মেনে কাজ করতে হবে। তিনি দেশবাসীকে অনুরোধ জানান, যেন তারা বিদেশে গিয়ে ধুমধাম করে বিয়ে করার সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বদলে 'মেড ইন ইন্ডিয়া' মন্ত্রকে জীবনে আপন করে নেন। একই সঙ্গে প্রয়োজন ছাড়া সোনা কেনা বন্ধ করার পরামর্শও দেন তিনি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, আমরা যত বেশি দেশি পণ্যের ওপর নির্ভরশীল হব, স্বাধীনতার ১০০ বছরে পৌঁছে দেশের যুবসমাজকে তত সুন্দর এক নতুন ভারত উপহার দিতে পারব।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের প্রকৃত জিডিপির (Real GDP) পরিমাণ দাঁড়িয়েছে ৮১.৩৬ লক্ষ কোটি টাকা, যা আগের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা। অন্য দিকে, নামমাত্র জিডিপি (Nominal GDP) ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৮৮.২৭ লক্ষ কোটি টাকায় (যা গত বছর ছিল ৮০ লক্ষ কোটি টাকা)।

দেশের এই অভাবনীয় আর্থিক বৃদ্ধিতে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গতকালই এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'বিশ্বজোড়া অনিশ্চয়তা, তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে বাধা সত্ত্বেও দেশবাসীর সম্মিলিত শক্তির জোরেই ভারত এই সাফল্য অর্জন করেছে। সমালোচকদের মুখে ছাই দিয়ে ভারত আবারও নিজের রূপ দেখাল!' একদিন পরই ভিডিও বার্তায় দেশকে অভিনন্দন জানালেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall