Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বোতললাউ ও বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র 'তরপা', ৪০০ বছরের ঐতিহ্য ধরে রেখে পদ্মশ্রী পাচ্ছেন ভিকল্যা ধিন্দা

বোতললাউ ও বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র 'তরপা', ৪০০ বছরের ঐতিহ্য ধরে রেখে পদ্মশ্রী পাচ্ছেন ভিকল্যা ধিন্দা

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত সাধনার মধ্য দিয়েই ঈশ্বরকে আরাধনা করেছেন আজীবন। তারই স্বীকৃতি মিলল পদ্মশ্রী সম্মানে (Padma Samman 2026 । 'আনসাং হিরোজ' (Unsung Heroes) বিভাগে পদ্মশ্রী (Padma Shri Award) পাচ্ছেন মহারাষ্ট্রের পালঘরের জনজাতি সমাজের তরপা শিল্পী ভিকল্যা লাডাক্যা ধিন্দা (Bhiklya Ladakya Dhinda)।

কেন্দ্রীয় সরকারের (Central Government) ঘোষণার পরেই পালঘর (Palghar) জুড়ে উৎসবের আবহ। জনজাতি সমাজের (Tribal) কাছে এই সম্মান শুধু একজন শিল্পীর প্রাপ্তি নয়, বরং শতাব্দীপ্রাচীন এক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও বটে (Tarpa music for centuries)।

৯০ বছর বয়সি ভিকল্যা ধিন্দা (Bhiklya Ladakya Dhinda Padma Shree) তরপা বাদনের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিচিত। বোতললাউ ও বাঁশ (bottle gourd and bamboo) দিয়ে তৈরি এই বায়ু-বাদ্যযন্ত্র তাঁর পরিবারের প্রায় ৪০০ বছরের ঐতিহ্য। ধিন্দার কথায়, 'আমি আমার সংস্কৃতিকে আগলে রেখেছি। সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করেছি। ১০ বছর বয়স থেকেই তারপা বাজাচ্ছি (tarpa)। এই সম্মান ঈশ্বরের আশীর্বাদ।'

জনজাতি সমাজের (Tribal News) নানা আচার, উৎসব ও অনুষ্ঠানে তারপার বিশেষ গুরুত্ব রয়েছে। দৈর্ঘ্যে প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে এই বাদ্যযন্ত্র। সেই তরপা শুধু বাজানোই নয়, নিজ হাতে তৈরি করাও ধিন্দার জীবনের অঙ্গ। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে তাঁর পরিবেশনা মুগ্ধ করেছে শ্রোতাদের। তাই অনেকের কাছেই তিনি জনজাতি লোকশিল্পের এক বিশ্বস্ত ধারক ও বাহক।

সংসারের আর্থিক অবস্থার কথাও অকপটে জানিয়েছেন ধিন্দা। তাঁর কথায়, 'আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের সংস্কৃতিই আমাদের আসল সম্পদ। পরিবারে ২২ জন সদস্য। আলাদা কোনও পেশা নেই। সামান্য চাষবাস আর তারপা তৈরি করেই দিন চলে।' উল্লেখ করেন, আগেই মহারাষ্ট্র সরকারের (Maharashtra Govt) একটি পুরস্কারের অর্থে পরিবারের জন্য একটি ছোট কুঁড়েঘর তৈরি করতে পেরেছিলেন।

শুধু নিজে শিল্পচর্চাতেই সীমাবদ্ধ নন ধিন্দা। ভবিষ্যৎ প্রজন্মের হাতেও এই লোকসংগীতের ধারা তুলে দিতে তিনি নিয়মিত প্রশিক্ষণ দেন তরুণদের। তাঁর বিশ্বাস, সংস্কৃতি বাঁচলে তবেই সমাজ বাঁচবে। পদ্মশ্রী ঘোষণার পর পালঘর জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে। স্থানীয়দের মতে, এই সম্মান ভিকল্যা ধিন্দার একার নয়— এ গর্ব গোটা আদিবাসী সমাজের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall