দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ইথানল মিশ্রিত পেট্রল বা 'E20' জ্বালানি গাড়ির ইঞ্জিনের বারোটা বাজাচ্ছে, এই অভিযোগ (Ethanol blended petrol India debate) নিয়ে ইদানীং সরব হয়েছেন একদল গাড়িচালক ও বিশেষজ্ঞ। কিন্তু এই জল্পনাকে এবার ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)।
স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ (Nitin Gadkari E20 fuel challenge) জানিয়ে তিনি বললেন, 'ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহার করার কারণে দেশের একটাও গাড়ি যদি ক্ষতিগ্রস্ত (E20 petrol mileage loss concerns) হয়ে থাকে, তবে তা আমাকে জানান!' পুরো বিষয়টিকে একটি 'ভুয়ো ন্যারেটিভ' এবং উদ্দেশ্যপ্রণোদিত 'পেড ক্যাম্পেইন' (Paid Campaigns) বলে দাগিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার 'বিকশিত ভারত কনক্লেভ' (Viksit Bharat Conclave)-এ বক্তব্য রাখার সময় ভারতের ইথানল-ব্লেন্ডিং কর্মসূচির (vehicle compatibility with E20 fuel_ পক্ষে জোরালো সওয়াল করেন গড়করি। উল্লেখ্য, ভারত ইতিমধ্যেই পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা (E20 Fuel) অর্জন করে ফেলেছে। যার মূল উদ্দেশ্য হল অপরিশোধিত তেল আমদানি কমানো, কার্বন এমিশন বা নির্গমন হ্রাস করা এবং দেশের কৃষকদের আর্থিক সাহায্য করা।
'ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সবটাই পেড ক্যাম্পেইন', বলছেন গড়করি
ইদানিং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে যে E20 জ্বালানির কারণে গাড়ির মাইলেজ বা ফুয়েল এফিসিয়েন্সি কমে যাচ্ছে। বিশেষ করে পুরনো গাড়িগুলির ইঞ্জিন এই তেল সহ্য করতে পারছে না। এই বিতর্কের জবাবে ক্ষোভ উগরে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'E20 পেট্রলের কারণে কোনও গাড়িতে সমস্যা হয়েছে, এমন একটাও নজির নেই। এই দেশে কি এমন কোনও গাড়ি আছে যা ই২০ পেট্রল ব্যবহারের কারণে খারাপ হয়েছে? একটিও খারাপ হলে সেই খবর জানান।'
গড়করি আরও অভিযোগ করেন যে, উচ্চ মাত্রার ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে দেশজুড়ে একদল মানুষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি সাফ বলেন, 'এগুলি আসলে পেড ক্যাম্পেইন বা পয়সা দিয়ে প্রচার ছাড়া আর কিছুই নয়।'
কী এই ই২০ বিতর্ক? কেন ক্ষোভ গাড়িচালকদের?
সরকারের এই প্রকল্পের অধীনে আখের রস, ভুট্টা কিংবা চাল থেকে তৈরি জৈব জ্বালানি বা 'ইথানল' পেট্রলের সঙ্গে মেশানো হয়।
ভাল দিক কী?
এতে ভারতের বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে এবং দূষণ কমছে।
সমস্যা কোথায়?
গাড়িচালকদের একাংশের দাবি, সাধারণ পেট্রলের তুলনায় ইথানল মিশ্রিত পেট্রলে গাড়ির মাইলেজ বেশ কিছুটা কমে যাচ্ছে। তাছাড়া পুরনো গাড়িগুলির ইঞ্জিন এই রাসায়নিক মিশ্রণ সহ্য করার উপযোগী করে তৈরি হয়নি, ফলে দীর্ঘমেয়াদে ইঞ্জিনের ক্ষতি হতে পারে।
সবচেয়ে বড় সমস্যা হল, ব্রাজিলের মতো দেশগুলিতে সাধারণ মানুষের কাছে সাধারণ পেট্রল বা ইথানল মিশ্রিত পেট্রল বেছে নেওয়ার বিকল্প থাকে। কিন্তু ভারতে এই মুহূর্তে সেই বিকল্প নেই। দেশের প্রায় সব পাম্পেই এখন E20 পেট্রলই স্ট্যান্ডার্ড জ্বালানি হিসেবে বিক্রি হচ্ছে।
ব্যক্তিগত স্বার্থের অভিযোগ ও কৃষকদের লাভ
কেন্দ্রীয় মন্ত্রীকে প্রায়শই ইথানল ব্যবহারের পক্ষে সওয়াল করতে দেখা যায়। এই নিয়ে বিরোধীদের একাংশ অভিযোগ তোলেন যে তাঁর পরিবারের মালিকানাধীন চিনি কারখানার ব্যবসার স্বার্থেই তিনি এই নীতিতে জোর দিচ্ছেন। এদিন সেই ব্যক্তিগত স্বার্থের অভিযোগও কড়া ভাষায় খারিজ করেছেন গড়করি। তিনি বলেন, 'আমার পরিবারের কিছু সুগার ফ্যাক্টরি রয়েছে ঠিকই, কিন্তু তাদের ব্যবসা ইথানল উৎপাদনের ওপর নির্ভরশীল নয়।' ব্যক্তিগত ব্যবসা কখনওই সরকারের নীতি নির্ধারণে প্রভাব ফেলে না বলে দাবি তাঁর।
উল্টে ইথানলের ফলে কৃষকরা কীভাবে লাভবান হচ্ছেন, তার খতিয়ান দেন মন্ত্রী। গড়করি বলেন, 'আমরা যখন ভুট্টা থেকে ইথানল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন বাজারে ভুট্টার দাম ছিল কুইন্টাল প্রতি ১,২০০ টাকা, যেখানে এমএসপি (MSP) ছিল ১,৮০০ টাকা। কিন্তু এই সিদ্ধান্তের পর খোলা বাজারে ভুট্টার দাম বেড়ে দাঁড়িয়েছে কুইন্টাল প্রতি ২,৮০০ টাকা।' তাঁর দাবি, এই একটি সিদ্ধান্তের ফলে উত্তরপ্রদেশ ও বিহারের কৃষকদের পকেটে অতিরিক্ত ৪৫,০০০ কোটি টাকা ঢুকেছে।
এরপর কি ই২৫ (E25) আসছে?
বাজারে যখন E20 জ্বালানি নিয়ে এত হইচই, তখন ফিসফাস শুরু হয়েছে যে সরকার এবার পেট্রলে ২৫ শতাংশ ইথানল মেশানোর (E25) প্রস্তুতি নিচ্ছে। তবে সরকারি সূত্রে এই জল্পনায় জল ঢেলে জানানো হয়েছে, এখনই ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি 'ই২৫' আনাও হয়, তবে তা সম্পূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরেই করা হবে।
