Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এইমসের হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ ডাক্তারি ছাত্রের

এইমসের হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ ডাক্তারি ছাত্রের

THE WALL 6 years ago

    দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় দিল্লিতে এইমসের হস্টেলের কাছে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাঁকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করে। মঙ্গলবার ওই ব্যক্তি মারা যান। পুলিশ জানতে পারে, তিনি ছিলেন ডাক্তারি ছাত্র। বয়স ২২। হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কেন তিনি আত্মঘাতী হয়েছেন জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ওই যুবক ২০১৮ সালের ব্যাচের মেডিকেল ছাত্র ছিলেন। তাঁর বাড়ি বেঙ্গালুরুতে। এইমসের সাইকিয়াট্রি বিভাগে তাঁর চিকিত্‍সা হচ্ছিল। সোমবার বিকালে তিনি সাইকিয়াট্রি ওয়ার্ড থেকে বেরিয়ে যান। সন্ধ্যা ছ'টা নাগাদ হোস্টেলের সামনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

    গতমাসে এইমসের ট্রমা সেন্টারের শৌচাগার থেকে এক রোগীর মৃতদেহ পাওয়া গিয়েছিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall