দ্য ওয়াল ব্যুরো: শেষটা যেন আগেই লেখা ছিল। (IPL 2026) মাঠে ফল নেই, ব্যাটে ধার নেই, দল পয়েন্ট টেবিলের একেবারে তলায়। (Rishabh Pant) সবদিক দিয়ে ব্যর্থ মরসুম। (Lucknow Super Giants) যা খাতায়-কলমে শেষ হওয়ার আগেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছেড়ে দিলেন ঋষভ পন্থ। (Cricket News Bangla) শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা সামনে এনেছে ফ্র্যাঞ্চাইজি।
(Sports Updates Bangla) পন্থ নিজেই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন। লখনউ কর্তৃপক্ষ সেই আর্জি মেনে নিয়েছে। তাঁর উত্তরসূরি কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।
শেষে আর চাপ নিতে চাননি পন্থ
সরকারি বিবৃতিতে লখনউ জানিয়েছে, 'ঋষভ পন্থ ফ্র্যাঞ্চাইজির কাছে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সেই অনুরোধ আমরা অবিলম্বে কার্যকর করেছি!' আইপিএল ২০২৬-এ লখনউয়ের পারফরম্যান্স আপাদমস্তক হতাশাজনক। ১৪ ম্যাচে মাত্র ৪টি জয়। সংগ্রহে ৮ পয়েন্ট। দল টুর্নামেন্ট শেষ করেছে সবার নিচে। ভরপুর দুরবস্থার পর নেতৃত্বে পরিবর্তন যে আসতে পারে, তা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত এল পন্থের তরফে।
২৭ কোটির বাজি, ফল কই?
গত বছর আইপিএল নিলামে পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছিল লখনউ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় দর। কিন্তু সেই বিনিয়োগের প্রতিফলন মাঠে মেলেনি। পন্থের নেতৃত্বে গত দুই সিজনে লখনউর অবস্থান সপ্তম এবং দশম। প্লে-অফের লড়াইয়ে এতটুকু প্রভাব ফেলতে ব্যর্থ।
শুধু দল নয়, ব্যাট হাতেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ভারতের উইকেটরক্ষক ব্যাটার। চলতি মরসুমে ১৪ ম্যাচে পন্থের রান ৩১২। স্ট্রাইক রেট ১৩৮.০৫। গত দুই আইপিএল মিলিয়ে তাঁর ঝুলিতে ৫৮১। স্ট্রাইক রেট ১৩৫.৭৪। এক সময় দেশের সবচেয়ে বিস্ফোরক ব্যাটারদের মধ্যে যাঁর নাম প্রথম সারিতে থাকত, সেই পন্থকে বারবার ছন্দহীন দেখিয়েছে। অধিনায়ক হিসেবে পরিসংখ্যানও খুব একটা আশাব্যঞ্জক নয়। তাঁর নেতৃত্বে লখনউ ২৮টি ম্যাচ খেলেছে। জিতেছে ১০টি। হেরেছে ১৮টিতে।
নতুন মুখের খোঁজে
ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর টম মুডি বলেন, 'ঋষভ নিজেই এই অনুরোধ নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি। এমন সিদ্ধান্ত কখনও সহজ নয়!' যোগ করেন, 'অধিনায়ক হিসেবে ঋষভ ড্রেসিংরুমে যা দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন আমাদের লক্ষ্য দলকে নতুন করে গড়ে তোলা এবং আরও উঁচু মানে পৌঁছনো।' ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতেও স্পষ্ট ইঙ্গিত, সামনে বড় রদবদল আসতে পারে। সেখানে বলা হয়েছে, 'আগামী মরসুমে ইতিবাচক প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। নতুন অধিনায়কের নাম যথাসময়ে ঘোষণা করা হবে।'

