দ্য ওয়াল ব্যুরো: একটা শব্দই যথেষ্ট ছিল। 'আনপ্রফেশনাল'। বাংলায় 'অপেশাদার'। এই ট্যাগের সূত্রে রাজস্থান রয়্যালসের বিস্ময় তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জিতেশ শর্মা। তরুণ ক্রিকেটার সম্পর্কে করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় সমালোচনা। এবার মুখ খুলে পুরো প্রেক্ষাপট সামনে আনলেন বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার।
ঠিক কী বলেছিলেন জিতেশ?
কিছুদিন আগে একটি আলোচনায় জিতেশকে জিজ্ঞেস করা হয়, কোন তরুণ ক্রিকেটার ভবিষ্যতে বড় তারকা হতে পারেন? তাঁর উত্তর ছিল স্পষ্ট—বৈভব সূর্যবংশী। জিতেশ বলেন, 'ওর টেকনিক, মানসিকতা, পরিশ্রম—সবকিছু দেখেই মনে হয়, তিন ফরম্যাটে দাপট দেখাতে পারে (Vaibhav Suryavanshi)।'
কিন্তু এই জবাব নয়, কথোপকথনে অন্য একটি লাইন বিতর্কের ঝড় তোলে। যেখানে জিতেশকে বলতে শোনা যায়, 'মাঠে ও খুব প্রফেশনাল দেখায়, কিন্তু বাস্তবে ও ততটা পেশাদার নয় (Jitesh Sharma)।' গোটা ভিডিওর এই অংশটুকু কেটে ভাইরাল, জমে ওঠে বিতর্কও।
'ও এখনও ১৫ বছরের বাচ্চা'
পরে এক পডকাস্টে জিতেশ স্পষ্ট করেন, মন্তব্যের মানে অন্য। তাঁর কথায়, 'ও আমার খুব ভাল বন্ধু। আমরা খুব কাছের। আমি ওকে যা কিছু বলতে পারি (Royal Challengers Bengaluru)!' যোগ করেন, 'ও ১৫ বছরের শিশু। আইসক্রিম খেতে ভালোবাসে, আমার ঘরে আসে, ইউটিউব দেখে। একটা বাচ্চা যদি আইসক্রিম না খায়, তাহলে কী খাবে? বৈভব আমার কাছে ছোট ভাইয়ের মতো। ও যখন সঙ্গে থাকে, তখন নিজের মতো থাকতে পারে। আমি ওকে বিচার করি না (Cricket News Bangla)।'
সমালোচনায় কর্ণপাত নয়
সমালোচনার প্রত্যুত্তরে যদিও অনড় জিতেশ। তাঁর বক্তব্য, বাইরের মতামত নিয়ে তিনি ভাবিত নন। 'মানুষ যা বলার বলবে। কিন্তু ও এখনও পনেরো। ওকে নিজের মতো থাকতে দিন। টিভি দেখুক, যা খেতে চায় খাক—শুধু ব্যাটিংয়ে ফোকাস রাখুক (IPL 2026)।' বলেছেন তিনি। মন্তব্যে স্পষ্ট, অহেতুক তর্ক নয়। জিতেশ আসলে সবার ফোকাসে থাকা তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়াতে চেয়েছেন (Sports News Bangla)।
চাপ বনাম বয়স—দুইয়ের টানাপোড়েন
এই ঘটনা আবারও সামনে আনল বড়সসড় প্রশ্ন। আন্তর্জাতিক মঞ্চে খেললে কি বয়স ভুলে যেতে হবে? বৈভব মাঠে প্রফেশনাল, কিন্তু মাঠের বাইরে এখনও কিশোর। দুই বাস্তব একসঙ্গে থাকা স্বাভাবিক। জিতেশের ব্যাখ্যা সেই ভারসাম্যের দিকে ইঙ্গিত করছে (Cricket Updates)।

