দ্য ওয়াল ব্যুরো: ৭৩ ম্যাচের দীর্ঘ পথ শেষ হচ্ছে আজ। (IPL 2026 Final) রাতে ম্যাচ, চূড়ান্ত লড়াই। (RCB vs GT Head To Head) তারপরই জানা যাবে আইপিএলের নতুন চ্যাম্পিয়নের নাম। (Pitch and Weather Report) আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স।
(Cricket News Bangla) দুই দলই নিজেদের দ্বিতীয় আইপিএল ট্রফির খোঁজে ময়দানে নামবে। (Sports Updates Bangla)
গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। অন্যদিকে ঘরের টিম শুভমান গিলের গুজরাত। প্রথম কোয়ালিফায়ারে ৯২ রানে হারের ধাক্কা কাটিয়ে ফাইনালে পৌঁছেছে তারা। ট্রফির লড়াইয়ে কোনও পক্ষই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়।
কখন, কোথায়, কীভাবে দেখবেন?
খেলা রবিবার সন্ধ্যা ৭টায় শুরু। ভেন্যু আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইন স্ট্রিমিং জিওহটস্টারে। আইপিএল মরসুমের সবচেয়ে বড় লড়াই ঘিরে ইতিমধ্যে শহরে উন্মাদনা তুঙ্গে।
হেড-টু-হেডে কারা এগিয়ে?
দুই দলের পরিসংখ্যান মতে, লড়াই খুব কাছাকাছি। এখনও পর্যন্ত মোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৫ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪ বার গুজরাত টাইটান্স। চলতি মরসুমে তিনবার দেখা হয়েছে দুই দলের। তার মধ্যে দু'বার বেঙ্গালুরু শেষ হাসি হেসেছে। সবচেয়ে বড় ধাক্কা প্রথম কোয়ালিফায়ারে। সেদিন রজত পাটিদারের ৩৩ বলে ৯৩ রানের ইনিংসের উপর ভর করে ২৫৪ রান তোলে আরসিবি। ৯২ রানে পরাস্ত হয় শুভমানের টিম। যারা দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আজ বদলা নেওয়ার আক্রোশ নিয়ে মাঠে নামবে গুজরাত।
পিচ ও আবহাওয়া কী বলছে?
ফাইনালের জন্য যে উইকেট ব্যবহার করা হবে, সেখানে লাল মাটির অংশ বেশি। তাতে ব্যাটারদের সুবিধার সম্ভাবনা বেশি। কারণ, এমন পিচে বল ভালভাবে ব্যাটে আসে, বাউন্সও সমান থাকে। বড় স্কোরের লড়াই জমে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নতুন বলে পেসাররাও কিছুটা সাহায্য পেতে পারেন।
মোটের উপর আবহাওয়ার পূর্বাভাসও স্বস্তিদায়ক। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনের বেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সন্ধে নাগাদ ৩০ ডিগ্রির বেশি থাকার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ
বেঙ্গালুরুর সম্ভাব্য দল: ভেঙ্কটেশ আইয়ার, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হেজলউড, রসিখ সালাম।
গুজরাতের সম্ভাব্য দল: সাই সুদর্শন, শুভমান গিল, জশ বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ।

