দ্য ওয়াল ব্যুরো: ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাস হয়েছে বুধবার। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পাস হওয়া বিলের প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা শুরুর পর মার্কিন কংগ্রেসে এই নিয়ে চতুর্থবার যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলো।
তাৎপর্যপূর্ণ হলো, বুধবারের ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটারদের প্রস্তাবে সায় দিয়েছেন। তবে কোনও বারই প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে কর্ণপাত করেননি।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে বাধ্য করা। প্রস্তাবটি এরপর উচ্চকক্ষ সিনেটে পাস হতে হবে। সেখানে প্রস্তাবটি পাস হলে ট্রাম্পের উপর যে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। সিলেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। যদিও মার্কিন সংসদের প্রস্তাব মেনে পদক্ষেপ করতে বাধ্য নন প্রেসিডেন্ট। এমনকী মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা আছে এই প্রস্তাব পাসে ভেটো প্রদানের। ডোনাল্ড ট্রাম্প তার সেই ক্ষমতা প্রয়োগ করলে সেটি প্রত্যাহার করতে দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সদস্যদের প্রশ্ন করা হয়েছিল তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে কোনও ধরনের প্রতিহিংসার আশঙ্কা করছেন কিনা। জবাবে তাঁরা বলেছেন যুদ্ধবিরতির এই প্রস্তাবে সায় দিয়েছেন বিবেকের ডাকে। মার্কিন নাগরিকেরা যুদ্ধ সমর্থন করতে বাধ্য নন।
যুদ্ধ বন্ধের এই প্রস্তাব পাস করানোর পিছনে একটি বড় কারণ মার্কিন অর্থনীতি। যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। দীপ্ত প্রয়োজনীয় পণ্যের দাম।

