Dailyhunt
Iran-India: হরমুজে যুদ্ধছায়া! ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে সপ্তম ট্যাঙ্কার নিরাপদে পাঠাল ইরান

Iran-India: হরমুজে যুদ্ধছায়া! ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে সপ্তম ট্যাঙ্কার নিরাপদে পাঠাল ইরান

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের (West Asia Conflict) মধ্যেও ভারতীয় জাহাজগুলোর (Indian Tankers) জন্য হরমুজ প্রণালী (Hormuz Pronali) খুলে রাখার বার্তা দিল ইরান। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করে ভারত, বিশেষ করে গুজরাতকে 'শুভেচ্ছা' জানাল তেহরান।

এর মধ্যেই নিরাপদে হরমুজ পেরিয়ে দেশে পৌঁছেছে একাধিক ভারতীয় ও ভারতগামী এলপিজি (LPG) ট্যাঙ্কার। এদিকে জ্বালানি সঙ্কট (Fuel Crisis) মোকাবিলায় দীর্ঘদিন পর ইরান থেকে ভারতের প্রথম জ্বালানি আমদানিও শুরু হয়েছে।

ইরানের কনসুলেট জেনারেল (মুম্বই) এক পোস্টে জানায়, 'ভারত, বিশেষ করে গুজরাত, আমাদের যৌথ ইতিহাসে এক বিশেষ জায়গা নিয়েছে। শতাব্দী আগে আপনারা আমাদের মানুষদের সাদরে গ্রহণ করেছিলেন।' লোথাল বন্দর-সহ প্রাচীন বাণিজ্য-সম্পর্কের কথাও তারা উল্লেখ করে। বার্তাটিতে আরও বলা হয়, 'এই গভীর যুগের পর যুগ চলে আসা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

এই বার্তার প্রেক্ষিতে জানা যায়, ভারতীয় পতাকাবাহী এলপিজি (LPG) ট্যাঙ্কার Green Sanvi ৪৬ হাজার ৬৫০ টন কার্গো নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজটিতে ছিল ২৫ জন নাবিক। সংঘাত শুরুর পর এটি সপ্তম ভারতীয়-ফ্ল্যাগ জাহাজ, যেটি সফলভাবে ওই অঞ্চলের মধ্য দিয়ে ভারতে ফিরল। এখনও প্রণালীর পশ্চিম পাশে আটকে আছে ১৭টি ভারতীয় পতাকাবাহী জাহাজ।

ভারতের জ্বালানি মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, পৃথকভাবে Sea Bird নামের আরও একটি LPG-বোঝাই জাহাজ- যেটি ইরান থেকে রওনা হয়েছিল, ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছে কার্গো খালাস শুরু করেছে। প্রায় ৪৪ হাজার টন LPG বহনকারী এই জাহাজের আগমনকে কয়েক বছরের মধ্যে ভারতের প্রথম ইরানীয় জ্বালানি আমদানি হিসেবে দেখা হচ্ছে। সাময়িকভাবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এই আমদানি সম্ভব হয়েছে।

এর আগে সপ্তাহের শুরুতেই BW TYR ও BW ELM নামের দুটি LPG ট্যাঙ্কার প্রায় ৯৪ হাজার টন কার্গো নিয়ে নিরাপদে অঞ্চলটি অতিক্রম করে। একটি মুম্বই ও অন্যটি নিউ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছেছে। এরও আগে চারটি ভারতীয় পতাকাবাহী LPG ট্যাঙ্কার- Pine Gas ও Jag Vasant (মোট ৯২ হাজার ৬১২ টন LPG), এবং MT Shivalik ও MT Nanda Devi (মোট ৯২ হাজার ৭১২ টন LPG)- ভারতে নিরাপদে পৌঁছায়।

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক হামলা-প্রতিহামলার জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল-গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে ইরান ঘোষণা করেছে, 'শত্রু' জাহাজ বাদ দিয়ে বাকিরা তাদের সঙ্গে যোগাযোগ ধরে রেখে চলাচল করতে পারবে। ভারতের কাছে ইরানের এই বার্তা ও নিরাপদ জাহাজ চলাচলকে দুই দেশের সম্পর্কের ওপর ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall