Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জাকার্তায় মোদীর মুখে 'কুছ কুছ হোতা হ্যায়', আবেগে ভাসলেন করণ জোহর

জাকার্তায় মোদীর মুখে 'কুছ কুছ হোতা হ্যায়', আবেগে ভাসলেন করণ জোহর

THE WALL 3 days ago

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভাষণ দিতে গিয়ে বলিউডের কালজয়ী ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর মুখে নিজের পরিচালিত ছবির নাম শুনে আপ্লুত পরিচালক-প্রযোজক করণ জোহর (Karan Johar)।

পরে সেই বক্তৃতার ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করে নেন তিনি।

জাকার্তায় ভারত-ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, 'এখানে ভারতের গান 'কুছ কুছ হোতা হ্যায়' খুবই জনপ্রিয়। তাই আমি বলেছি, ভারত ও ইন্দোনেশিয়া যখন একসঙ্গে এগিয়ে চলে, তখন শুধু 'কুছ কুছ' নয়, 'বহুত কুছ' হয়।' প্রধানমন্ত্রীর এই শব্দের খেলাই মুহূর্তে নজর কেড়েছে উপস্থিত সকলের।

এই বক্তব্যের ভিডিও শেয়ার করে করণ জোহর লেখেন, 'আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জাকার্তায় 'কুছ কুছ হোতা হ্যায়'-এর কথা বলেছেন, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। ভালবাসার এমন এক ভাষা রয়েছে, যা সব সীমা অতিক্রম করে যায়। এই ছবি ও গানকে এত ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।'

১৯৯৮ সালে মুক্তি পাওয়া কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai)-এর হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন করণ জোহর। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) এবং রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। বিশেষ উপস্থিতিতে ছিলেন সলমন খান (Salman Khan)। মুক্তির পর দেশ-বিদেশে বক্স অফিসে বিপুল সাফল্য পায় ছবিটি। সময়ের সঙ্গে এটি বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক হিসেবে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে শেষবার ২০২৩ সালে রকি অউর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Kii Prem Kahaani) পরিচালনা করেছিলেন করণ জোহর। এরপর পরিচালক হিসেবে নতুন কোনও ছবি ঘোষণা না করলেও প্রযোজক হিসেবে একাধিক ছবির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি রিয়্যালিটি শো The Traitors-এর সঞ্চালক হিসেবেও দর্শকদের নজর কেড়েছেন। তবে তাঁর সাম্প্রতিক প্রযোজিত ছবি Chand Mera Dil বক্স অফিসে প্রত্যাশামতো সাফল্য পায়নি।

তবে প্রায় তিন দশক পরও 'কুছ কুছ হোতা হ্যায়'-এর জনপ্রিয়তা যে আন্তর্জাতিক মঞ্চেও অটুট, প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই প্রমাণই যেন আরও একবার মিলল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall