Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের

কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের

THE WALL 2 months ago

দ্য ওয়াল ব্যুরো: কর্মক্ষেত্রে মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High court)। বুধবার আদালত সাফ জানিয়ে দিয়েছে, রাজ্যের প্রতিটি সরকারি, বেসরকারি এবং অসংগঠিত ক্ষেত্রে (Unorganised Sector) মহিলাদের জন্য ঋতুকালীন ছুটি বা 'মেনস্ট্রুয়াল লিভ' (Menstrual leave policy Karnataka) কার্যকর করতে হবে সরকারকে।

আদালতের পর্যবেক্ষণ, 'নারী ও পুরুষ আইনের চোখে সমান ঠিকই, কিন্তু তাঁদের জৈবিক বাস্তবতা আলাদা। সেই বাস্তবতাকে সম্মান জানানোই প্রকৃত সমতা (one day paid menstrual leave policy Karnataka)।'

কী এই নতুন নিয়ম?

২০২৫ সালের ডিসেম্বর মাসে কর্নাটক সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। যেখানে বলা হয়েছিল, ১৮ থেকে ৫২ বছর বয়সি সকল কর্মজীবী মহিলারা মাসে একদিন করে 'পেইড লিভ' বা বেতনসহ ছুটি পাবেন। কিন্তু এক হোটেল কর্মীর করা মামলায় অভিযোগ ওঠে, এই নিয়ম খাতায়-কলমে থাকলেও বাস্তবে অসংগঠিত ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। সেই মামলার প্রেক্ষিতেই আজ বিচারপতি এম নাগাপ্রসন্নর বেঞ্চ এই কড়া নির্দেশ দেয়।

আদালতের নজিরবিহীন পর্যবেক্ষণ

আদালত এই রায়ে কয়েকটি অত্যন্ত জরুরি বিষয়ে নজর দিয়েছে:

সরকারের দায়বদ্ধতা

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানিয়েছেন যে, বিধানসভায় এই সংক্রান্ত একটি বিলও আনা হচ্ছে। আদালত নির্দেশ দিয়েছে, যতদিন না ওই বিলটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হচ্ছে, ততদিন বর্তমান সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। অসংগঠিত ক্ষেত্রের বিপুল সংখ্যক মহিলা শ্রমিক যাতে এই সুবিধার আওতায় আসেন, তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এই লড়াই?

মামলাকারী মহিলা নিজে একটি হোটেলে কাজ করেন যেখানে প্রচুর শারীরিক পরিশ্রম হয়। তাঁর অভিযোগ ছিল, হাইজিন বা পরিচ্ছন্নতার অভাব এবং কাজের চাপের মাঝে পিরিয়ডের দিনগুলো কাটানো বিভীষিকার মতো।

এই রায়ের ফলে কর্নাটকের কয়েক লক্ষ মহিলা কর্মী, আইটি সেক্টর থেকে শুরু করে দিনমজুর, প্রত্যেকেই মাসে একদিন স্বস্তির নিশ্বাস নেওয়ার আইনি অধিকার পেলেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall