Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Madan Mitra: হাসপাতালে মদন মিত্র, বেলভিউতে ভর্তি কামারহাটির বিধায়ক

Madan Mitra: হাসপাতালে মদন মিত্র, বেলভিউতে ভর্তি কামারহাটির বিধায়ক

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) জয় পেলেও, রাজ্যে দলের সামগ্রিক পরাজয়ের আবহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান নেতা মদন মিত্রকে (Madan Mitra)। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গতকাল অর্থাৎ ১১ই মে কলকাতার বেলভিউ ক্লিনিকে (Belle Vue Clinic) ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, প্রস্রাবের সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া মিলেছে বলেও জানা যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আজ কিংবা আগামীকালের (১২মে-১৩ মে) মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জয় পেয়েছেন মদন মিত্র। ব্যক্তিগতভাবে জয় পেলেও, রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুতি এবং দলের পরাজয়ের আবহ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি করেছে। সেই আবহের মধ্যেই হঠাৎ তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়ায় অনুগামী ও রাজনৈতিক মহলে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall