- দ্য ওয়াল ব্যুরো: গত কাল, রবিবার দুপুরে স্বস্তির মিলেছিল বাম শিবিরে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন চিকিত্সক নেতা ফুয়াদ হালিম। কিন্তু রাতেই শোনা যায় বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে। সোমবার সন্ধ্যায় জানা গেল সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমও করোনা আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন সেলিম। তিনি জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিত্সদের পরামর্শ মেনে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন।

