Dailyhunt
মেট গালার প্রবেশপথে তাঁবু খাটানো! 'ভারতে বিয়েতে ভাল সাজানো হয়,' ভাইরাল ভিডিওতে মজা নেটিজেনদের

মেট গালার প্রবেশপথে তাঁবু খাটানো! 'ভারতে বিয়েতে ভাল সাজানো হয়,' ভাইরাল ভিডিওতে মজা নেটিজেনদের

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: মেট গালা (Met Gala 2026 ) মানেই লাল কার্পেট, তারকাদের ঝলমলে সাজ, আর এক রাতের জন্য নিউ ইয়র্কের সবচেয়ে আলোচিত অনুষ্ঠান। কিন্তু এ বছর ফ্যাশন নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ইভেন্টে তারকারা নাকি ঢুকছেন এক সাধারণ তাবুর ভেতর দিয়ে!

আর সেটাই এখন ইন্টারনেটে তুমুল হাসাহাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কী আছে সেই ভিডিওতে?

৪ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে (Metropolitan Museum of Art) আয়োজিত হয় মেট গালা ২০২৬ (Met Gala 2026)। থিম ছিল ফ্যাশন ইজ আর্ট (Fashion Is Art), উপস্থিত ছিলেন বিয়ন্সে, নিকোল কিডম্যান, ভেনাস উইলিয়ামস, আনা উইনটরের মতো তারকারা।

কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটি যেন পুরো চমক!

একটি গাড়ির ভেতর থেকে তোলা ভিডিওতে দেখা যায়, সাধারণ রাস্তার ওপর তৈরি একটি টেন্ট-টানেলের ভেতর দিয়ে তারকারা ভেন্যুতে ঢুকছেন। এমনকি বিয়ন্সে ও তাঁর মেয়ে ব্লু আইভিকেও সেই টেন্ট থেকে বের হতে দেখা যায়। দূর থেকে দেখে মনে হচ্ছে, কোনও জমকালো স্থায়ী এন্ট্রি গেট নয়, বরং সাময়িকভাবে বসানো একটি চাদরে ঢাকা পথ।

ইন্টারনেট কেন এত অবাক?

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একটাই কথা, '২০ মিলিয়ন ডলারের ইভেন্ট, আর প্রবেশদ্বারটা এমন? ভারতীয় বিয়ের সাজসজ্জাই এর চেয়ে ভাল!' অনেকে মজা করে লিখছেন, এ যেন 'টেন্ট হাউস মিটস মেট গালা'। কেউ কেউ বলছেন, এত বিশাল ইভেন্ট এমন সরল সেটআপ দিয়ে কেন পরিচালিত হয়, তা ভেবে তাঁরা অবাক।

আসলে কেন থাকে এই টেন্ট?

আসলে এই অস্থায়ী প্রবেশপথ মেট গালার বহু বছরের সিস্টেমেরই অংশ। ২০১১ সাল থেকে 'Arena Americas' নামের প্রতিষ্ঠান মিউজিয়ামের বাইরে এই বড়সড় কাভার্ড স্ট্রাকচার বানায়। এর উদ্দেশ্য-

এমনকি প্রধান কাঠামো বসাতে বিশাল ক্রেনও ব্যবহার করা হয়। পুরো সেটআপটি প্রায় দুই ব্লক জুড়ে তৈরি হয়।

এ বছরের থিম অনুসারে ভেতরের সাজ

বাইরে থেকে 'সাদামাটা' মনে হলেও ভেতরটা ছিল একেবারে স্বপ্নিল। ডিজাইনার রাউল অ্যাভিলা, বাজ লার্ম্যান ও ডেরেক ম্যাকলেন মিলে টেন্টকে রূপ দিয়েছিলেন ইতালির উত্তরাঞ্চলের রোমান্টিক বাগানের মতো। ছাদ থেকে ঝুলন্ত ফুল, উইস্টেরিয়ার সাজ, সাদা কার্পেট, যার ওপর সবুজ আভা- যেন পুরোনো পাথরের রাস্তা। অর্থাৎ, বাইরে যতই সাধারণ মনে হোক, ভিতরে ছিল একেবারে সিনেম্যাটিক অভিজ্ঞতা।

ভাইরাল ভিডিওটি যতটা সাধারণ, বাস্তবতা তার চেয়ে অনেক জটিল ও চমৎকার। মেট গালার টেন্ট-এন্ট্রান্স আসলে বহু পরিকল্পনা আর শিল্পকৌশলের ফল, শুধু ক্যামেরার বাইরে থেকে তা বোঝা যায় না। এই নিয়েই এখন চর্চার কেন্দ্রবিন্দু— মেট গালা কি সত্যিই টেন্ট দিয়ে চলে, নাকি টেন্টই লুকিয়ে রাখে তার জাঁকজমক?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall