Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ওয়াশিংটনের স্কুলে ছাত্রদের মধ্যে বিবাদে নিরাপত্তা রক্ষী সহ ছুরিকাহত ৬

ওয়াশিংটনের স্কুলে ছাত্রদের মধ্যে বিবাদে নিরাপত্তা রক্ষী সহ ছুরিকাহত ৬

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনের (Washington) একটি স্কুলে পড়ুয়াদের মধ্যে বাগবিতণ্ডার জেরে ছুরির আঘাতে ছয়জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, আহতদের পাঁচজন হাইস্কুল শিক্ষার্থী এবং একজন নিরাপত্তা কর্মী।‌ আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করেছে, যে‌ ব্যাগে ছুরি নিয়ে এসেছিল।

ফস হাইস্কুলের ওই শিক্ষার্থী নিজেও এই ঘটনায় আহত হয়েছে।

স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্র শেলবি বয়েড জানান, সন্দেহভাজন ওই পড়ুয়ার বিরুদ্ধে 'প্রথম-মাত্রার হামলার' (first-degree assault) অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইন অনুযায়ী যা খুনের চেষ্টার অপরাধ।

আমেরিকার শিক্ষাঙ্গনে বিশেষ করে স্কুলে পড়ুয়াদের মধ্যে গোলমালে অস্ত্রের ব্যবহার কিংবা বহিরাগত হামলাকারীর আক্রমণ নতুন ঘটনা নয়। বৃহস্পতিবারের ঘটনার থেকেও ভয়াবহ হামলার নজির রয়েছে দেশটিতে। পড়ুয়াদের মধ্যে এমন হিংসার প্রবণতা নিয়ে গবেষকদের একাংশের বক্তব্য, আমেরিকা প্রতিদ্বন্দ্বিতামুখী জীবনযাত্রায় অনেকেই মানিয়ে নিতে পারছে না। ছেলেমেয়েরা পরিবারের বাবা-মা এবং বয়স্কদের সাহচর্য না পাওয়াতেও তাদের মধ্যে হিংসার জন্ম নিচ্ছে বলে মনে করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, নয় বছর আগে, ২০১৭ সালে এই একই স্কুলে
সামনাং কোক নামে ১৭ বছর বয়সি এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হত্যাকারী ছিল ওই স্কুলেরই ১৮ বছর বয়সি পড়ুয়া ডগলাস চান্থাবুলি।‌ মার্কিন আদালত তাকে ২৩ বছর কারাবাসের আদেশ দিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমকে পুলিশের মুখপাত্র বয়েড জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোন একটি বিষয়কে ঘিরে ছাত্রদের মধ্যে গোলমাল শুরু হয়েছিল। নিরাপত্তা রক্ষী তাদের থামাতে গিয়ে আহত হন। তবে কোন বিষয় ঘিরে বিবাদ তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুলিশের দাবি ছুরির আঘাতে অনেক ছাত্রের প্রাণ সংশয় দেখা দিয়েছিল। কিন্তু দ্রুত চিকিৎসা শুরু করায় বিপদ কেটে গিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall