দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে একদিকে বর্ষার আগমনী বার্তা, অন্যদিকে কয়েকটি জেলায় তীব্র গরম ও তাপপ্রবাহের ভ্রূকুটি এখনও চলছে। এই দুই ভিন্ন আবহাওয়ার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুলগুলির জন্য জরুরি নির্দেশিকা (Monsoon early warning West Bengal schools) জারি করল বিকাশ ভবন।
নতুন বিজ্ঞপ্তিতে প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার বিষয়ে কড়া নির্দেশিকা (bikash bhavan monsoon circular 2026) জারি করেছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্ষার মরসুমে প্রাকৃতিক বিপর্যয় বা জরুরি পরিস্থিতি তৈরি হলে স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্কুল ভবন এবং পরিকাঠামোকে সাধারণ মানুষের আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করতে দিতে হবে (West Bengal school infrastructure shelter calamities)।
বর্ষার পাশাপাশি রাজ্যের যেসব এলাকায় এখনও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে, সেখানকার পড়ুয়াদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে:
দুপুরের দিকে বা তীব্র রোদের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের কোনও রকম শারীরিক কসরত, পিটি (PT) বা খেলাধুলো (Physical Exercise/Sports) করানো যাবে না। বাইরে বা খোলা আকাশের নীচে কোনওরকম কর্মসূচি (Open air activities) করার আগে আবহাওয়া দফতরের তাপপ্রবাহের পূর্বাভাস ভাল করে দেখে নিতে হবে।
'কী করবেন আর কী করবেন না' (Do's and Don'ts) জানিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, তাতে জানানো হয়েছে -
কী করবেন (Do's):
কী করবেন না (Don'ts):
মুখ্যসচিবের উপস্থিতিতে নবান্নে আয়োজিত 'মনসুন প্রিপেয়ার্ডনেস রিভিউ মিটিং'-এর সিদ্ধান্তের রেশ ধরেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলা পরিদর্শক (DI of Schools Secondary & Primary)-দের কাছে। স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিবের পাশাপাশি সমস্ত জেলাশাসক, প্রাথমিক এবং উচ্চ শিক্ষা দফতরের সভাপতিকেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে ছাত্রছাত্রীদের সুরক্ষায় এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে।

