Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার ওটিটিতে! ১২ জুন থেকে কোথায় দেখতে পাবেন অক্ষয়ের 'ভূত বাংলো'

প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার ওটিটিতে! ১২ জুন থেকে কোথায় দেখতে পাবেন অক্ষয়ের 'ভূত বাংলো'

THE WALL 2 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: প্রেক্ষাগৃহে দীর্ঘ সফল সফরের পর এবার ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) ও ভামিকা গাব্বি অভিনীত নতুন ছবি। প্রিয়দর্শন পরিচালিত এই হরর-কমেডি ঘরানার সিনেমাটি গত ছয় সপ্তাহ ধরে সিনেমা হলে রমরমিয়ে চলছে। শুরুর দিকে বক্স অফিসে ছবিটি যতটা বিপুল অঙ্কের ব্যবসা করেছিল, শেষের দিকে অবশ্য আয়ের সেই গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়েছে।

তবে যারা এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটি উপভোগ করতে পারেননি, তাদের জন্য রয়েছে বড় সুখবর। খুব শীঘ্রই ঘরে বসেই মোবাইল ফোন কিংবা স্মার্ট টিভির পর্দায় দেখা মিলবে এই ছবির।

'স্যাকনিল্ক'-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২০ কোটি টাকা বাজেটের এই ছবিটির ডিজিটাল স্বত্ব (Digital Rights) বিপুল অঙ্কের বিনিময়ে বিক্রি হয়েছে। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স ৬০ কোটি টাকায় ছবিটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে। এর পাশাপাশি ২৫ কোটি টাকায় এর স্যাটেলাইট স্বত্ব কিনেছে 'জি সিনেমা' এবং 'জি মিউজিক'-এর সঙ্গে ১০ কোটি টাকার একটি অডিও চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি থেকেই স্পষ্ট যে, ছবিটি প্রথমে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এবং তার কিছুদিন পর জি সিনেমায় ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আগামী ১২ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে অক্ষয় কুমারের এই হরর-কমেডি ছবিটি মুক্তি পেতে চলেছে বলে জানা গিয়েছে।

বক্স অফিস কালেকশনের দিকে নজর দিলে দেখা যাবে, শনিবার পর্যন্ত এই ছবিটি ইতিমধ্যেই অক্ষয়েরই অপর হিট ছবি 'হাউসফুল ৫'-এর লাইফটাইম কালেকশনের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। গত শনিবার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৮ কোটি টাকা। অন্যদিকে, বিশ্বব্যাপী (Worldwide) ইতিমধ্যেই ২১১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগে আগামী দিনগুলোতে ছবিটি আর কী কী নতুন রেকর্ড গড়ে, এখন সেটাই দেখার বিষয়।

সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে অর্জুন আচার্য (অক্ষয় কুমার) নামের এক চরিত্রকে কেন্দ্র করে, যিনি একটি প্রত্যন্ত গ্রামে তাঁর পৈতৃক ভূসম্পত্তির উত্তরাধিকারী হন। তীব্র আর্থিক অনটনের জেরে অর্জুন স্থানীয় গ্রামবাসীদের সমস্ত নিষেধাজ্ঞা ও সতর্কবাণী উপেক্ষা করেই তাঁর বোনের বিয়ে একটি বিশাল রাজপ্রাসাদে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই গ্রামটি 'বধুসুর' নামের এক ভয়ংকর রাক্ষসের অভিশাপে আক্রান্ত, যে মূলত বিয়ের রাতেই নববধুদের নৃশংসভাবে হত্যা করে। এই অশুভ পরিস্থিতির মধ্যে অর্জুনের বোনের বিয়ে কি আদেও সম্পন্ন হবে? আর যদি হয়, তবে তা কীভাবে সম্ভব? আর যদি বিয়ে না হয়, তবে এই অশুভ শক্তির বিরুদ্ধে অর্জুন কীভাবে লড়াই করবে?— এই সমস্ত রহস্য ও রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে এই সিনেমাটিতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall