Dailyhunt
ঋতুমতী মহিলাদের প্রবেশে বাধা বৈষম্য নয়, নিয়ম রক্ষা! শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ঋতুমতী মহিলাদের প্রবেশে বাধা বৈষম্য নয়, নিয়ম রক্ষা! শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: কেরল (Kerala) বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক আগে শবরীমালা (Sabarimala Temple) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) লিখিত হলফনামা জমা দিল কেন্দ্র (Central Government)। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা কোনওভাবেই বৈষম্য (Discrimination) বা অপবিত্রতার (Impurity) ধারণা থেকে নয়, বরং ভগবান আইয়াপ্পা (Lord Ayyappa)-র 'নৈষ্ঠিক ব্রহ্মচারী' (Naishtika Brahmachari) রীতি এবং মন্দিরের প্রাচীন আচার (Rituals) রক্ষা করা।

কেন্দ্রের দাবি, এই বয়সসীমার মহিলাদের প্রবেশ অনুমোদন করা হলে মন্দিরের মূল উপাসনা পদ্ধতি (Worship Practice) এবং দেবতার ঐতিহ্যবাহী রূপ বদলে যেতে পারে, যাতে সংবিধান স্বীকৃত ধর্মীয় বহুত্ববাদের (Religious Pluralism) উপর প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

এদিকে, প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)-র নেতৃত্বে সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে ৭ এপ্রিল থেকে। শুধু শবরীমালা নয়, বিভিন্ন ধর্মীয় স্থানে (Religious Places) মহিলাদের প্রবেশাধিকারের প্রশ্ন এবং ধর্মীয় স্বাধীনতার সীমা (Religious Freedom) নিয়েও শুনানি হবে।

তার আগে অখিল ভারতীয় সন্ত সমিতি (Akhil Bharatiya Sant Samiti) হস্তক্ষেপের অনুমতি চেয়ে জানিয়েছে, আদালতের পক্ষে ধর্মীয় আচার কী 'অপরিহার্য' (Essential Religious Practice), তা নির্ধারণ করা উচিত নয়। ১২৭টি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের দাবি, বিচারপতিরা ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত নন।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ (Constitution Bench) ৪:১ রায়ে এই নিষেধাজ্ঞা তুলে দেয়। আদালত জানায়, এই প্রথা সংবিধানবিরোধী (Unconstitutional) এবং মহিলাদের মৌলিক অধিকারের লঙ্ঘন।

এবার ৯ বিচারপতির বেঞ্চে (Nine-Judge Bench) আবার সেই বিতর্ক খতিয়ে দেখা হবে—একদিকে ধর্মীয় রীতি, অন্যদিকে সমতা (Equality) ও বৈষম্যহীনতার (Non-Discrimination) প্রশ্ন।

এরই মধ্যে শবরীমালার 'সোনার গয়না' (Gold Controversy) ঘিরে বিতর্ক কেরল নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে। শাসক এলডিএফ (LDF)-কে আক্রমণ করেছে কংগ্রেস (Congress)। অন্যদিকে বিজেপি (BJP) তাদের ইস্তাহারে দেবস্বম বোর্ড (Devaswom Board)-পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে।

কেরলের ১৪০টি আসনে ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে। গণনা ৪ মে। শবরীমালা ইস্যু ঘিরে ভোটের লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall