Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টানা বৃষ্টিতে ধস নিউ ফরাক্কা স্টেশনের রেললাইনে, আটকে পড়ল একাধিক ট্রেন

টানা বৃষ্টিতে ধস নিউ ফরাক্কা স্টেশনের রেললাইনে, আটকে পড়ল একাধিক ট্রেন

THE WALL 6 days ago

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: টানা বৃষ্টিতে ধস নামল নিউ ফরাক্কা স্টেশনের রেললাইনে। এর ফলে আটকে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। খবর জানাজানি হতেই মেরামতির কাজ শুরু করেছে রেল।

বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে আচমকাই রেললাইনের একটি অংশ বসে যায়। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে, ফরাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনে আচমকাই ধস নামে।

টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। ঘটনার পরই তৎপর হয় রেল। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শুরু হয়।

রেললাইন বসে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন আটকে পড়ে। ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে বিভিন্ন স্টেশনে আটকে পড়েন তাঁরা। বিকল্প একটি সিঙ্গেল লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন রেলের আধিকারিক ও কর্মীরা।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন রেলকর্মীরা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একদিকে চলছে প্রবল বৃষ্টি। তারই মধ্যে রেললাইনে ধস নামায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall