Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather: কলকাতায় বিরতি, মঙ্গলে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ২ জেলায়, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

Weather: কলকাতায় বিরতি, মঙ্গলে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ২ জেলায়, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: সোমবার একটানা বৃষ্টির পর সপ্তাহের দ্বিতীয় দিনে সামান্য বিরাম। কলকাতা (Kolkata Weather) ও শহরতলিতে সকাল থেকেই ঝড়ো হাওয়া বইলেও আকাশ তুলনামূলকভাবে শান্ত। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ভারী বর্ষণ না হলেও দিনভর মেঘলা আকাশের পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে (Kolkata Weather Forecast)। সামান্য বিরতির পর দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা: মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

গতকালের খতিয়ান: সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি)।

দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। তবে কিছু জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে-

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা: এই দুই উপকূলবর্তী জেলায় আজ বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যান্য জেলা: দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টির বেগ কিছুটা কমলেও উত্তরবঙ্গে ফের নতুন করে বর্ষার দাপট বাড়তে চলেছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার: উত্তরের এই পাঁচ পাহাড়ি ও ডুয়ার্সের জেলায় বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। এখানে আগামী ২৪ ঘণ্টায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

দুই দিনাজপুর ও মালদহ: উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall