Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
World Cup 2026: আর্জেন্তিনার 'গোপন অস্ত্র'! প্রতিশ্রুতি নয়, যোগ্যতার জোরেই জায়গা পেলেন নিকো পাজ

World Cup 2026: আর্জেন্তিনার 'গোপন অস্ত্র'! প্রতিশ্রুতি নয়, যোগ্যতার জোরেই জায়গা পেলেন নিকো পাজ

THE WALL 5 days ago

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের স্কোয়াডে কোনও ফুটবলারের জায়গা পাওয়া মানেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ—এমন ধারণা অনেক সময় ভুল (FIFA World Cup 2026)। বিশেষ করে আর্জেন্তিনার মতো দলের ক্ষেত্রে তো বটে। সেখানে প্রতিটি জায়গার পেছনে থাকে নির্দিষ্ট কারণ, স্পষ্ট অঙ্কের খেলা। আর ঠিক সেই কারণেই নজর কাড়ছে ২৬ জনের স্কোয়াডে নিকো পাজের উপস্থিতি (Nico Paz)।

কারণ এই তরুণ শুধু সম্ভাবনাময় ফুটবলার নন, লিওনেল স্কালোনির কাছে একটি বেশ কিছু জটিল সমস্যার নিশ্চিত সমাধানও বটে!

এবারের মরসুমে ইতালির কোমোর হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন পাজ। সিরি আ-র অন্যতম আলোচিত তরুণ মিডফিল্ডার (Argentina Football Team)। পারফরম্যান্সে মুগ্ধ 'পেরেন্ট ক্লাব' রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে তাঁকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু শুধু ভাল ক্লাব মরসুমের জন্য বিশ্বকাপের টিকিট হাতে আসে (Sports News Bangla)? জবাব: বোধ হয়, না! আর্জেন্তিনার কোচিং স্টাফের বিশ্বাস, টুর্নামেন্টের কঠিন ম্যাচে তিনি পার্থক্য গড়ে দিতে পারেন।

কোন সমস্যার সমাধান খুঁজছেন স্কালোনি?

বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচের চরিত্র বদলে যায়। জায়গা কমে আসে। রক্ষণ আরও ঘনবদ্ধ (Lionel Messi)। প্রতিপক্ষ মাঝমাঠ বন্ধ করে দেয়। তখন শুধু গতি বা শক্তি নয়, ছোট জায়গায় খেলার দক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে দাঁড়ায়।

ঠিক এখানেই আলাদা নিকো। তিনি এমন একজন ফুটবলার, যিনি ভিড়ের মধ্যে বল পায়ে অকুতোভয়! উলটে চাপের পরিস্থিতিতেই বল চান। প্রতিপক্ষের দুই-তিনজন খেলোয়াড় ঘিরে ধরলেও শরীর ঘুরিয়ে, ছোট টাচে কিংবা দ্রুত সিদ্ধান্তে পরিস্থিতি বদলে দিতে জানেন। সহজ কথায়: পাজের সবচেয়ে বড় শক্তি জায়গা খুঁজে নেওয়া নয়, জায়গা তৈরি করা। অনেক সময় যে আক্রমণ আটকে গিয়েছে বলে মনে হয়, এক টার্ন বা এক পাসেই তা খুলে যায়। এই দক্ষতা পরিসংখ্যানে ধরা পড়ে না, স্পষ্ট বোঝা যায় মাঠে!

মেসির নয়া ডেপুটি

বর্তমান আর্জেন্তিনা দল শুধু তারকায় ভরা নয়, নির্দিষ্ট ভূমিকার ফুটবলারদের নিয়ে গড়া। প্রত্যেকের কাজ আলাদা। সেই কাঠামোয় পাজ নতুন মাত্রা যোগ করতে পারেন। না প্রচলিত উইঙ্গার, না খাঁটি আক্রমণাত্মক মিডফিল্ডার। মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই তাঁর প্রধান কাজ। ছোট ছোট পাস, দ্রুত অবস্থান বদল এবং চাপ এড়িয়ে খেলা গড়ার ক্ষমতা নিকোকে স্পেশাল করে তুলেছে!

লিওনেল মেসির খেলার সময় এখন আগের তুলনায় অনেক বেশি পরিকল্পনা করে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে হুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ক্রমাগত দৌড়ঝাঁপ চালান। এই দুই প্রান্তকে যুক্ত করার জন্য এমন একজন ফুটবলার দরকার, যিনি মাঝের জায়গাগুলোকে জীবন্ত রাখতে পারবেন। পাজ সেই ভূমিকায় স্বাভাবিক পছন্দ।

ভবিষ্যতের তারকা নয়, বর্তমানের প্রয়োজন

অনেকেই নিকো পাজকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখেন। কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়ার কারণ, সম্ভবত, স্কালোনি এমন একজন ফুটবলারকে দলে রাখতে চাইছেন, যিনি কঠিন মুহূর্তে আটকে যাওয়া ম্যাচ খুলে দিতে পারেন। আর্জেন্তিনার সাফল্যের ভিত্তি কখনও শুধু ব্যক্তিগত প্রতিভা ছিল না। বরং, সঠিক সময়ে সঠিক চরিত্রের ফুটবলার বেছে নেওয়াই তাদের আসল শক্তি। সেই তালিকায় নবতম সংযোজন নিকো পাজ।

বিশ্বকাপে প্রথম একাদশে নিয়মিত থাকবেন কি না, তা সময় বলবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার—আর্জেন্তিনা নিকোকে ভবিষ্যতের কথা ভেবে দলে নেয়নি। তাদের বিশ্বাস, এই মুহূর্তেই বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন তিনি। আর সেই বিশ্বাসই তাঁকে নিয়ে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall