Dailyhunt
Akshaya Tritiya 2026:  অক্ষয় তৃতীয়া কবে ১৯ না ২০ এপ্রিল? ১ দিনের ভুলেই হারাতে পারেন লক্ষ্মীর কৃপা! জেনে সঠিক তারখি, শুভ মুহূর্ত ও বিশেষ উপায়

Akshaya Tritiya 2026: অক্ষয় তৃতীয়া কবে ১৯ না ২০ এপ্রিল? ১ দিনের ভুলেই হারাতে পারেন লক্ষ্মীর কৃপা! জেনে সঠিক তারখি, শুভ মুহূর্ত ও বিশেষ উপায়

ক্ষয় তৃতীয়া (akshaya tritiya 2026) বাঙালিদের কাছে অত্যন্ত শুভ তিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয়। এই দিনটিকে নতুন সূচনা, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। অনেকেই সোনা-রুপো কেনেন, আবার কেউ নতুন ব্যবসা বা বাড়ির কাজ শুরু করেন। ঘরে লক্ষ্মী-নারায়ণ ও তুলসীর পূজা করা হয়।

অনেক পরিবারে দান-ধ্যান, অন্নদান ও গরিবদের সাহায্যের প্রথাও রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে করা শুভ কাজের ফল কখনও ক্ষয় হয় না।

অক্ষয় তৃতীয়া কী এবং কেন এত শুভ?

বৈশাখ মাস শুরু হয়েছে শুভ গ্রহ-নক্ষত্রের অবস্থানের মধ্য দিয়ে, আর এই মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই বিশেষ দিনটিই 'অক্ষয় তৃতীয়া' বা উত্তর ভারতে 'আখা তিজ' নামে পরিচিত। বিশ্বাস করা হয়, এই দিনে সোনা, রুপো, গাড়ি, বাড়ি বা যেকোনও মূল্যবান বস্তু কেনা হলে জীবনে সুখ-সমৃদ্ধি ও স্থায়ী কল্যাণ আসে।
এই তিথির শুভ প্রভাবে ব্যক্তির ধন-সম্পদ ও অন্ন বৃদ্ধি পায় এবং ঘরে আসে আশীর্বাদ ও বরকত। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া বছরের অন্যতম শ্রেষ্ঠ শুভ মুহূর্ত, কারণ 'অক্ষয়' শব্দের অর্থই হল-যার ক্ষয় নেই, অর্থাৎ চিরস্থায়ী ফল প্রদানকারী।

২০২৬ সালে কবে পড়ছে অক্ষয় তৃতীয়া? (akshaya tritiya muhurat timings)

২০২৬ সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে ১৯ এপ্রিল সকাল ১০টা ৫০ মিনিটে এবং শেষ হবে ২০ এপ্রিল সকাল ৭টা ২৮ মিনিটে। তবে যেহেতু মধ্যাহ্নকালীন তৃতীয়া তিথি ১৯ এপ্রিলেই পড়ছে, তাই অক্ষয় তৃতীয়া পালিত হবে ১৯ এপ্রিল ২০২৬, রবিবার।



অক্ষয় তৃতীয়ায় কী কিনলে শুভ ফল মেলে?

সোনা ও রুপো

অক্ষয় তৃতীয়ায় সোনা ও রুপো কেনা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এই ধাতুগুলি সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। এই দিনে বাড়িতে আনলে সংসারে ধন-সম্পদের বৃদ্ধি ঘটে এবং আনন্দ বাড়ে।

Akshaya Tritiya 2026 gold price shocker: অক্ষয় তৃতীয়ার আগে Gold Rate Explosion-২০২৬-এ সোনার দাম শুনে চমকে যাবেন! এক লাফে কতটা বাড়তে পারে রইল চাঞ্চল্যকর রিপোর্ট

নতুন পোশাক ও দেবতার অলঙ্কার

এই দিনে নতুন বস্ত্র বা দেবতার জন্য অলঙ্কার কিনলে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। এটি দেবতার কৃপা লাভের এক গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও ধরা হয়।

গাড়ি, বাড়ি বা সম্পত্তি

অক্ষয় তৃতীয়ার দিনে নতুন গাড়ি, বাড়ি বা যেকোনও সম্পত্তি কেনা অত্যন্ত মঙ্গলজনক। এই ধরনের ক্রয় জীবনের বাধা-বিপত্তি দূর করে এবং স্থায়ী উন্নতির পথ খুলে দেয়।

Jagannath Rath Yatra 2026: কবে শুরু পুরীর রথযাত্রা? জানুন বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের মহাউৎসবের সব তথ্য

পিতলের বাসন

এই দিনে পিতলের বাসনপত্র কিনলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। পাশাপাশি সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।



তুলসী গাছ

অক্ষয় তৃতীয়ায় বাড়িতে তুলসী গাছ আনা অত্যন্ত শুভ। এটি মা লক্ষ্মীর বাসস্থান হিসেবে বিবেচিত হয় এবং ঘরে সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।

হলুদ রঙের জিনিস

এই দিনে হলুদ রঙের বস্তু কেনা বা ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক।

আধ্যাত্মিক তাৎপর্য

অক্ষয় তৃতীয়া শুধুমাত্র কেনাকাটার দিন নয়, বরং এটি আধ্যাত্মিক উন্নতি ও পুণ্য সঞ্চয়েরও বিশেষ সময়। এই দিনে দান-পুণ্য, জপ-তপ ও পূজা করলে তার ফল কখনও নষ্ট হয় না বলে বিশ্বাস করা হয়। এই তিথি আমাদের জীবনে এক নতুন সূচনা, যেখানে প্রতিটি শুভ কাজ 'অক্ষয়' ফল দেয়-অর্থাৎ যার সুফল দীর্ঘস্থায়ী ও চিরস্থায়ী।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar