Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ED Summons Abhishek Banerjee: একদিকে সিআইডি, অন্যদিকে ইডি! তদন্তকারী সংস্থার সাঁড়াশি আক্রমণ?  চাপে অভিষেক, কালীঘাটে পৌঁছল সমন

ED Summons Abhishek Banerjee: একদিকে সিআইডি, অন্যদিকে ইডি! তদন্তকারী সংস্থার সাঁড়াশি আক্রমণ? চাপে অভিষেক, কালীঘাটে পৌঁছল সমন

ED Summons Abhishek Banerjee: বিধানসভার স্বাক্ষর-বিতর্কে নাম জড়ানোর পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও আইনি চাপ ক্রমশ বাড়ছে। ওই মামলায় আগামী সোমবার সিআইডির সামনে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তদন্তকারীদের দাবি, বিধানসভা-সংক্রান্ত বিতর্কের একাধিক দিক খতিয়ে দেখতে তাঁর বক্তব্য প্রয়োজন।

বিরোধীরা ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সিআইডির তলবকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এর মধ্যেই নতুন মোড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর কালীঘাটের বাসভবনে গিয়ে সমন পৌঁছে দিয়েছেন। ফলে একদিকে সিআইডির হাজিরার নির্দেশ, অন্যদিকে ইডির নতুন সমন-দু'দিক থেকেই তদন্তের চাপ বাড়ল তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের উপর। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতার পালাবদলের পর অভিষেককে ঘিরে তদন্তের গতি আরও বেড়েছে। ফলে আগামী কয়েক দিন শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃণমূলের এই শীর্ষ নেতার জন্য।

Paschimbanga Diwas: মমতা জমানার সিদ্ধান্তে ইতি? পশ্চিমবঙ্গ দিবস আর পয়লা বৈশাখে নয়, নবান্নে বড় ঘোষণা

কালীঘাটে গিয়ে অভিষেককে সমন ইডির

বুধবার বিকেলে আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দুই আধিকারিক। সূত্রের খবর, তার আগে তাঁরা অভিষেকের 'শান্তিনিকেতন' নিবাসেও যান। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উপস্থিত নেই বলে জানতে পেরে কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা দেন তদন্তকারীরা। তবে তাৎপর্যপূর্ণভাবে, কালীঘাটের বাসভবনেও তখন ছিলেন না অভিষেক। জানা গিয়েছে, তিনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।

ফলে কিছুক্ষণ তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। পরে বাড়ির এক দায়িত্বপ্রাপ্ত কর্মী বা আধিকারিকের মাধ্যমে ইডির সমন গ্রহণ করা হয় বলে সূত্রের দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগামী ১৫ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সিআইডির তলবের আবহে এবার ইডির সমন ঘিরেও নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা শুরু হয়েছে।


স্বাক্ষর-বিতর্কে সোমবার হাজিরার নির্দেশ

বিধানসভার স্বাক্ষর জালিয়াতি বিতর্কে সম্প্রতি সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। গত কয়েক দিন ধরে এই ইস্যু রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

নিয়োগ দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি?

সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার উদ্যোগ নিয়েছে ইডি। অতীতেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর নাম বিভিন্ন সময়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রেও উঠে এসেছে।

একের পর এক ধাক্কায় বাড়ছে রাজনৈতিক চাপ

তৃণমূল ক্ষমতা হারানোর পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক চাপ বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি সোনারপুরে বিক্ষোভের মুখে পড়া, সিআইডির সমন এবং এখন ইডির সম্ভাব্য নোটিস-সব মিলিয়ে তাঁর রাজনৈতিক লড়াই আরও কঠিন হয়ে উঠছে বলে মত পর্যবেক্ষকদের।

Bengal Investment Boom: ৪,০০০ কোটির বিদেশি বিনিয়োগ বাংলায়! ২ শিল্প করিডর, ৬ শিল্পাঞ্চল, লক্ষ্য হাজার হাজার চাকরি

তৃণমূলের অবস্থান

অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সিআইডির সমনের পরও তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে কোনও তদন্তকে ভয় পান না এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar