Dailyhunt
Gold Price 7 May 2026: সোনার দাম বিরাট চমক! জানুন আজকের কলকাতায় ২৪, ২২ ও ১৮ ক্য়ারেট সোনার দাম কত?

Gold Price 7 May 2026: সোনার দাম বিরাট চমক! জানুন আজকের কলকাতায় ২৪, ২২ ও ১৮ ক্য়ারেট সোনার দাম কত?

Gold Price 7 May 2026: কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে সোনা কেনা কেবল অলঙ্কার হিসেবে নয়, বরং একটি বড় বিনিয়োগ হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ৭ মে ২০২৬, বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনার দামে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত কয়েক দিন ধরে সোনার দামের যে ওঠানামা চলছিল, আজকের বাজারদর অনুসারে তা কিছুটা স্থিতিশীল হলেও প্রতি গ্রামে সামান্য দাম বেড়েছে।

মূলত আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় চাহিদার কারণে এই পরিবর্তন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা (ajker sonar dam 2026)।

সুদের হার এবং অভ্যন্তরীণ চাহিদা

আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক বা 'ফেডারেল রিজার্ভ' যদি সুদের হার পরিবর্তন করে, তবে তার প্রভাব সরাসরি সোনার বাজারে পড়ে। সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সোনার বদলে বন্ড বা ব্যাংকে টাকা রাখতে বেশি আগ্রহী হন, ফলে সোনার দাম কিছুটা কমে। এছাড়া ভারতের মতো দেশে উৎসবের মরসুম বা বিয়ের মরসুমে সোনার অভ্যন্তরীণ চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। যখন চাহিদার তুলনায় জোগান কম থাকে, তখন স্থানীয় বাজারেও সোনার দামের বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যায়। আমদান শুল্ক বা ট্যাক্সের পরিবর্তনের ফলেও সোনার দামের ওঠানামা ঘটে থাকে।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar