Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুরনো প্রেমে নতুন ছোঁয়া! আরও সস্তায় ছুটবে Royal Enfield Classic 350? জানুন এর দুর্দান্ত ফিচার ও দাম

পুরনো প্রেমে নতুন ছোঁয়া! আরও সস্তায় ছুটবে Royal Enfield Classic 350? জানুন এর দুর্দান্ত ফিচার ও দাম

সাফল্য যখন হাতের মুঠোয় আসতে শুরু করেছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় বোমা ফাটালেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। জানিয়ে দিলেন, চলতি মরশুম শেষ হলেই তিনি কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আগামী ৩১ মে পর্যন্তই তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগের মুহূর্তে কোচের এই আকস্মিক ঘোষণায় তোলপাড় পড়ে গিয়েছে তিলোত্তমার ফুটবল মহলে।

দূরদর্শিতার অভাবই কি কাল হল?

রবিবার সাংবাদিক সম্মেলনে অস্কার তাঁর সরে যাওয়ার কারণ হিসেবে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা বা 'লং টার্ম ভিশন'-এর অভাবকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি স্পষ্ট জানান, ম্যানেজমেন্টের সঙ্গে আর্থিক বিষয় বা বনিবনা নিয়ে কোনও সংঘাত নেই, বরং সিদ্ধান্তটি সম্পূর্ণ পেশাদার এবং ব্যক্তিগত। অস্কারের মতে, দলের ভাল খেলোয়াড়দের ধরে রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং ভবিষ্যৎ নিয়ে কোনও সুনির্দিষ্ট দিশা না থাকাতেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, "দলের উন্নতির স্বার্থে কোনও ভবিষ্যৎ চিন্তাধারা বা প্ল্যানিং নেই।"

সমর্থকদের আবেগ

বিদায় বেলায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়েছে স্প্যানিশ কোচের কণ্ঠে। গত প্রায় দুই বছর লাল-হলুদ ডাগআউটে কাটানোর অভিজ্ঞতাকে 'অত্যন্ত ভাল সময়' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "এশিয়ার মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকরাই সেরা। খারাপ সময়েও তাঁরা যেভাবে পাশে থেকেছেন, তা ভোলার নয়।" উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে তিনি নতুন করে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। যেখানে টেকনিক্যাল বিষয়গুলি তিনি নিজে এবং আর্থিক দিকটি বিভাস আগরওয়াল সামলাচ্ছিলেন। কিন্তু চুক্তির মেয়াদ বৃদ্ধি না করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে তিনি যে হতাশ ছিলেন, তার ইঙ্গিত মিলেছিল তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেই। এবার নিজেই সেই কথা জানিয়ে দিলেন তিনি।

ডার্বির আগে বড় ধাক্কা

আগামী ১৭ মে মরশুমের সবথেকে বড় ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বি। তার আগে অস্কারের এই ঘোষণা কি ফুটবলারদের আত্মবিশ্বাসে চিড় ধরাবে? যদিও অস্কার মনে করেন, দলের ফুটবলাররা যথেষ্ট পেশাদার এবং তাঁরা জানেন মাঠে তাঁদের কাজ কী। কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের মতে, মরসুমের অন্তিম লগ্নে এসে প্রধান সেনাপতির এই প্রস্থান ঘোষণা দলকে মানসিক দিক থেকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। এই মুহূর্তে আইএসএল-এর লিগ টেবিলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেলেই লিগ টেবিলের প্রথম দু'টি স্থানের মধ্যে ঢুকে পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে লাল-হলুদ ব্রিগেডের সামনে। মাঠের বাইরের এই বিতর্ক সরিয়ে রেখে অস্কারের শিষ্যরা কি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারবে? এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar