Dailyhunt
West Bengal Assembly Election 2026: 'আমরা আবার বিচার চাইতে যাব!' ভবানীপুরে মনোনয়ন পেশ করেই কোন আশঙ্কার কথা মমতার মুখে

West Bengal Assembly Election 2026: 'আমরা আবার বিচার চাইতে যাব!' ভবানীপুরে মনোনয়ন পেশ করেই কোন আশঙ্কার কথা মমতার মুখে

West Bengal Assembly Election 2026: ভবানীপুরের প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল হতেই সরগরম হয়ে ওঠে দক্ষিণ কলকাতার পথঘাট। সকাল পৌনে ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে সোজা আলিপুর সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। তবে চেনা গাড়ির বদলে এদিন তিনি বেছে নিয়েছিলেন পায়ে হাঁটা পথ (West Bengal Election 2026)।

নেত্রীকে এক ঝলক দেখতে রাস্তার দু'ধারে তৈরি হয় মানুষের দুর্ভেদ্য প্রাচীর। একদিকে যখন তৃণমূল কর্মী-সমর্থকদের 'জয় বাংলা' স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হচ্ছিল, ঠিক তখনই রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকা মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাঁকে আশীর্বাদ জানান। ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় এবং রাস্তার একটি বড় অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দিতে হয়।

ফের আদালতে যাওয়ার ইঙ্গিত

মনোনয়ন পেশ করেই মমতা বলেন, 'ট্রাইবুনাল চলার সময়ে ভোটার তালিকা ফ্রিজ করার মানে কী! আমরা আবার এটা নিয়ে বিচার চাইতে যাব।' এই কেন্দ্রে লড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন অমিত শাহ। ফলে বলা যেতে পারে ২০২১-র মতো এবার হাইভোল্টেড সিট হয়ে উঠেছে ভবানীপুর কেন্দ্রটি। আগামী ৪ মে তারিখ ফলাফল প্রকাশ হবে। তখনই দেখা যাবে কোন দলের মুখে হাসি ফোটে।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar