West Bengal Assembly Election 2026: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে ফের বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। ষষ্ঠ দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংকে ময়দানে নামিয়েছে গেরুয়া শিবির (West Bengal Assembly Election)।
দীর্ঘ আইনি জটিলতা এবং কারাবাস কাটিয়ে জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই দলের এই বড়সড় আস্থায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। দাপুটে নেতা হিসেবে পরিচিত রাকেশের ওপর ভরসা করে বিজেপি আসলে বন্দরের মাটিতে আগ্রাসী লড়াইয়ের ইঙ্গিত দিল।
স্থানীয় স্তরে উত্তেজনা
বন্দর এলাকায় এখনকার লড়াইটা মূলত অভিজ্ঞতার সঙ্গে লড়াকু মেজাজের। একদিকে দীর্ঘদিনের জনপ্রতিনিধি তথা বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম, অন্যদিকে জেল ফেরত ক্ষুব্ধ ও লড়াকু বিজেপি নেতা রাকেশ সিং। বিজেপি এই কেন্দ্রে মেরুকরণের রাজনীতি এবং আগ্রাসী ভাবমূর্তিকে সামনে রেখে ভোট বৈতরণী পার হতে চাইছে। প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় স্তরে উত্তেজনা বাড়তে শুরু করেছে। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ের পর এই রাজনৈতিক লড়াইয়ে রাকেশ কতটা প্রভাব ফেলতে পারেন এবং বন্দরের ভোটাররা শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখেন।
Read more news like this on bengali.timesnownews.com

