Dailyhunt
West Bengal Assembly Election 2026: প্যান্ট, মোজা, ফোনের চার্জার! বাংলায় নির্দল প্রার্থীদের জন্য ১৮৯টি প্রতীক বরাদ্দ কমিশনের

West Bengal Assembly Election 2026: প্যান্ট, মোজা, ফোনের চার্জার! বাংলায় নির্দল প্রার্থীদের জন্য ১৮৯টি প্রতীক বরাদ্দ কমিশনের

West Bengal Assembly Election 2026: বাংলার রাজনীতিতে ভোটের হাওয়া মানেই যেন এক উৎসবের মেজাজ। আর এই উৎসবে প্রার্থীর নামের চেয়েও অনেক সময় বড় হয়ে ওঠে তাঁর পরিচয় বহনকারী 'প্রতীক চিহ্ন'। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে (West Bengal Election) আলোচনার কেন্দ্রে রয়েছে বিচিত্র সব প্রতীক।

সাধারণ মানুষের অতি পরিচিত খাট, বালিশ, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ঢেঁড়শ কিংবা ক্যাপসিকাম- কিছুই বাদ নেই এই তালিকা থেকে। এমনকি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ 'হাওয়াই চটি', যা আজ বাংলা ছাড়িয়ে দিল্লির দরবারেও বিশেষ আলোচনার বিষয়। তপ্ত রোদের এই ভোট মরসুমে জনমানসে আইসক্রিম, কুলার, রেফ্রিজারেটর বা তরমুজের কদর যেমন বেড়েছে, তেমনই নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় এই দ্রব্যগুলি জায়গা করে নিয়েছে বিশেষ গুরুত্বের সাথে।

নির্দল প্রার্থীদের ভরসা

এই প্রতীকী রাজনীতির শিকড় কিন্তু অনেক গভীরে প্রোথিত। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে যখন প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন স্বাক্ষরতার হার ছিল অত্যন্ত কম। সেই কঠিন সময়ে ভোটারদের সুবিধার্থে কমিশন মাত্র ১৪টি প্রতীক অনুমোদন করেছিল। সেই সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা এম এস শেঠি নিজের হাতে কিছু পেন্সিল স্কেচ তৈরি করেছিলেন, যা সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে দেখতে পান। বেলচা, কোদাল, ফুল বা গাছের পাতার মতো তাঁর আঁকা সেই ১০০টি ছবির অনেকগুলোই আজও নির্দল প্রার্থীদের ভরসা হয়ে টিকে আছে। সাত দশক পেরিয়ে আজও সেই স্কেচগুলোই বাংলার নির্বাচনী লড়াইয়ে সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকরী ভূমিকা পালন করছে।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar