Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বড় চমক ভারতের ফুটবল বাজারে! রেকর্ড চুক্তিতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল জি, শেয়ার বাজারেও তুফান

বড় চমক ভারতের ফুটবল বাজারে! রেকর্ড চুক্তিতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল জি, শেয়ার বাজারেও তুফান

tips24 5 days ago

ভারতীয় ফুটবলের র‍্যাঙ্কিং ১৩৭ নম্বর হতে পারে, কিন্তু ফুটবলের প্রতি ভারতীয়দের উন্মাদনা যে বিশ্বসেরা, তা ফের প্রমাণ হলো। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ কোটি ৩০ লক্ষ ভারতীয় দর্শক খেলা দেখেছিলেন, যা ছিল বিশ্বের নবম সর্বাধিক। অথচ ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়া নিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা চলছিল।

অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলো জি এন্টারটেইনমেন্ট (ZEE Entertainment)।

ফিফার সঙ্গে এই দীর্ঘমেয়াদী আর্থিক চুক্তির আনুষ্ঠানিক সইসাবুদ সম্পন্ন হয়েছে সোমবারই। যদিও চুক্তির সঠিক অঙ্ক প্রকাশ্যে আনা হয়নি, তবে বিভিন্ন অর্থনৈতিক রিপোর্ট অনুযায়ী, প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২০২৬ এবং ২০৩০-উভয় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিজেদের ঝুলিতে পুরেছে জি। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে ফিফা ভারতের বাজারের জন্য শুধুমাত্র ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের দাম ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ধার্য করেছিল, যা অনেক ব্রডকাস্টারদেরই নাগালের বাইরে ছিল।

চুক্তি অনুযায়ী, ২০৩৪ সাল পর্যন্ত ফিফা আয়োজিত মোট ৩৯টি ইভেন্ট, যার মধ্যে পুরুষদের বিশ্বকাপও অন্তর্ভুক্ত, তা সম্প্রচার করার স্বত্ব পেল জি এন্টারটেইনমেন্ট। এই ঘোষণার পর সোমবার শেয়ার বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়ে এবং সংস্থার শেয়ারের দাম ৭ শতাংশ বৃদ্ধি পায়।

কেন ব্রডকাস্টাররা শুরুতে পিছিয়ে আসছিলেন? মূল কারণ ছিল ম্যাচগুলোর সময়সূচি। ২০২৬ বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ফলে অধিকাংশ ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে অনুষ্ঠিত হবে, যা নিয়ে টিআরপি নিয়ে চিন্তিত ছিল সোনি স্পোর্টস নেটওয়ার্কের মতো বড় সংস্থাগুলি। সোনি আগ্রহ দেখালেও শেষপর্যন্ত চূড়ান্ত বিড জমা দেয়নি। ঠিক সেই সময়েই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলো জি। ২০২২ কাতার বিশ্বকাপের সম্প্রচারকারী ভায়াকম ১৮-এর বদলে এবার দায়িত্ব নিল জি।

কোথায় দেখবেন ম্যাচ? জি সম্প্রতি 'ইউনাইট ৮ স্পোর্টস' (Unite 8 Sports) ব্র্যান্ডের অধীনে নতুন স্পোর্টস চ্যানেল লঞ্চ করেছে। ফলে 'ইউনাইট ৮ স্পোর্টস-১' এবং 'ইউনাইট ৮ স্পোর্টস-২' চ্যানেলে অনুরাগীরা দেখতে পাবেন মেসি-রোনাল্ডো-এমবাপেদের পায়ের জাদু। এইচডি সংস্করণেও ম্যাচগুলি উপভোগ করা যাবে। এছাড়া মোবাইলে জি-ফাইভ (ZEE5) অ্যাপ বা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন থাকলে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা পাওয়া যাবে। আগামী ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যা

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24