Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বধূ নির্যাতনের জেরে গ্রেফতার শাশুড়ি-স্বামী, CBI হেফাজতে টুইশা শর্মা মৃত্যু রহস্য

বধূ নির্যাতনের জেরে গ্রেফতার শাশুড়ি-স্বামী, CBI হেফাজতে টুইশা শর্মা মৃত্যু রহস্য

tips24 1 week ago

টুইশা শর্মা মৃত্যু মামলায় বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI)। শুক্রবার ভোপালের একটি স্থানীয় আদালত মৃতার প্রাক্তন বিচারক শাশুড়ি গিরিবালা সিং এবং স্বামী সমর্থ সিংকে ২ জুন পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। দীর্ঘ ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গিরিবালাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুক্রবার শুনানির সময় সিবিআই পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। অভিযুক্তদের আইনজীবী এই আবেদনে কোনো আপত্তি জানাননি।

উল্লেখ্য, এই মাসের শুরুতে নিম্ন আদালত গিরিবালাকে আগাম জামিন দিয়েছিল। কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট মামলার গুরুত্ব ও অভিযোগের প্রেক্ষিতে সেই জামিন খারিজ করে দেয়, যার ফলে তাঁর গ্রেফতারির পথ প্রশস্ত হয়। অন্যদিকে, ১২ মে টুইশার মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন স্বামী সমর্থ সিং। পরে জবলপুরের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেফতার করা হয়।

টুইশার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। বিশেষ করে গিরিবালা সিংয়ের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাটের গুরুতর অভিযোগ রয়েছে। টুইশার পরিবারের আইনজীবীর মতে, এই রিমান্ড তদন্তকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে। যদিও গিরিবালা সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে টুইশার মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যের দিকে আঙুল তুলেছেন, তবে এখন সিবিআই-এর জেরায় বেরিয়ে আসতে পারে আসল সত্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24