Dailyhunt
ইভিএমে টেপ থেকে ওয়েব কাস্টিং বন্ধ- ভয়ংকর কারচুপির প্রমাণ? আগামীকালই এই সব এলাকায় কড়া পাহারায় পুনর্নির্বাচন!

ইভিএমে টেপ থেকে ওয়েব কাস্টিং বন্ধ- ভয়ংকর কারচুপির প্রমাণ? আগামীকালই এই সব এলাকায় কড়া পাহারায় পুনর্নির্বাচন!

tips24 2 weeks ago

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র এবার বুথের লড়াই ছাড়িয়ে কমিশনের দপ্তরে। একাধিক বুথে রিগিং এবং কারচুপির পাহাড় প্রমাণ অভিযোগ সামনে আসতেই নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় এক হাই-ভোল্টেজ নির্দেশে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার ২ টি বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে।

কেন এই কড়া সিদ্ধান্ত? কমিশন সূত্রে খবর, নির্বাচনের দিন বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক সব অভিযোগ জমা পড়েছিল। কোথাও শাসক বা বিরোধী বিশেষ কোনো একটি দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাচ্ছিল না, আবার কোথাও ইভিএমের বাটনে সেলোটেপ লাগিয়ে রাখা হয়েছিল। সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ ছিল ওয়েব কাস্টিং নিয়ে- মাঝপথেই বেশ কিছু বুথে ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। স্ক্রুটিনি শেষ করে এই সমস্ত বুথে ভোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পুনর্নির্বাচন কোথায় কোথায়?

  • মগরাহাট পশ্চিম: এই কেন্দ্রের সবথেকে বেশি অর্থাৎ ১১টি বুথে ফের ভোট গ্রহণ করা হবে।

  • ডায়মন্ড হারবার: হাই-ভোল্টেজ এই কেন্দ্রের ৪টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন হবে।

নজরে বিতর্কিত ফলতা: ডায়মন্ড হারবার ও মগরাহাট নিয়ে সিদ্ধান্ত হলেও, ফলতা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে কমিশন। ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ইতিমধ্যে রিপোর্ট জমা পড়েছে কমিশনের টেবিলে। তবে এই কেন্দ্রের জন্য আলাদা কোনো তালিকা আজ রাতেই প্রকাশ করা হয় কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

প্রস্তুতি তুঙ্গে: আগামীকাল সকাল থেকেই এই ১৫টি বুথে কড়া কেন্দ্রীয় বাহিনী এবং সিসিটিভি নজরদারিতে ফের শুরু হবে লড়াই। বুথগুলোতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। সোমবার ফল প্রকাশের আগে এই পুনর্নির্বাচন যে ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24