Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কালীঘাটে ইডি-র নোটিশ! নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে কী জানাল সংস্থা?

কালীঘাটে ইডি-র নোটিশ! নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে কী জানাল সংস্থা?

tips24 3 days ago

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের নতুন মোড়। সোমবার সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যাওয়ার পরপরই, বুধবার বিকেলে ফের তাঁর বাসভবনে উপস্থিত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা।

কী জানা যাচ্ছে ইডি সূত্রে? সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নোটিশ দেওয়ার লক্ষ্যেই ইডির দুই আধিকারিক তাঁর বাড়িতে যান।

তবে সূত্রের দাবি, ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে উপস্থিত ছিলেন না। ফলে তাঁর হাতে সরাসরি নোটিশটি দেওয়া সম্ভব হয়নি।

১৫ জুন হাজিরা দেওয়ার নির্দেশ জানা গেছে, ইডি কর্তৃপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুন নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার জন্য তলব করেছেন। গত কয়েকদিনে রাজ্যের শাসকদলের শীর্ষ নেতার বাসভবনে কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থার পর পর উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে।

এই ঘটনাপ্রবাহ রাজনৈতিকভাবে কতটা প্রভাবশালী হতে চলেছে, সেদিকেই এখন নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। ইডির এই তলবের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয়, এখন সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24