Dailyhunt
'মা-কে ঘরভাঙানি বলত লোকে', শ্রীদেবীর যন্ত্রণার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জাহ্নবী!

'মা-কে ঘরভাঙানি বলত লোকে', শ্রীদেবীর যন্ত্রণার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জাহ্নবী!

tips24 1 week ago

গ্ল্যামার আর জনপ্রিয়তার শীর্ষে থাকা শ্রীদেবীকে কি আদতেও সম্মান দিয়েছিল এই সমাজ? দীর্ঘ বছর পর সেই গভীর ক্ষত নিয়ে মুখ খুললেন কন্যা জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ জাহ্নবী জানান, পর্দার বাইরে তাঁর মায়ের জীবনটা মোটেই রূপকথার মতো ছিল না। বনি কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রতিনিয়ত চলত কদর্য কাটাছেঁড়া।

জাহ্নবীর কথায়, "মানুষ ওঁর প্রতি বিন্দুমাত্র দয়ালু ছিল না। ওঁর কপালে সে সময় জুটেছিল 'ঘরভাঙানি' তকমা।"

ছোটবেলা থেকেই মা ও সন্তানদের আগলে রাখতেন শ্রীদেবী, নিজের ওপর আসা সমস্ত অপমানের আঁচ মেয়েদের গায়ে লাগতে দেননি কোনোদিন। জাহ্নবী আক্ষেপ করে বলেন, ছোটবেলায় মায়ের এই লড়াই বোঝার ক্ষমতা তাঁর ছিল না। আজ পেশাদার জীবনে এসে তিনি বুঝতে পারছেন, মাত্র চার বছর বয়স থেকে কাজ শুরু করা শ্রীদেবী ঠিক কতটা আর্থিক ও মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছেন। "আমি এখন ওকে বুঝতে পারছি। আগে কেন বুঝিনি, সেই আক্ষেপটাই থেকে যাবে,"-মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেন অভিনেত্রী।

মায়ের অকাল মৃত্যুতে শুধু মাতৃহারা হননি জাহ্নবী, বদলে গিয়েছে তাঁর গোটা পরিবার। জাহ্নবীর দাবি, মা চলে যাওয়ার পর বাবা বনি কাপুরও আর আগের মতো নেই। সাজগোজ থেকে চিন্তাধারা- সবকিছুর জন্য মায়ের ওপর নির্ভরশীল জাহ্নবী আজ জীবনের কঠিন পরিস্থিতির চাপে সম্পূর্ণ বদলে গিয়েছেন। আজও ট্রমার মধ্যে থাকা অভিনেত্রী মনে করেন, আজ শ্রীদেবী ফিরে এলে হয়তো নিজের এই বদলে যাওয়া মেয়েকে চিনতেই পারতেন না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24