Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পকেট ফাঁকা হতে পারে! ৪ সেপ্টেম্বর রাতে হঠাতই বন্ধ থাকবে ইউপিআই লেনদেন, কোন বড় ভুল এড়াবেন?

পকেট ফাঁকা হতে পারে! ৪ সেপ্টেম্বর রাতে হঠাতই বন্ধ থাকবে ইউপিআই লেনদেন, কোন বড় ভুল এড়াবেন?

tips24 3 days ago

থায় কথায় অনলাইনে লেনদেন করার অভ্যাস থাকলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর মাসের একটি নির্দিষ্ট দিনে রাতে সাময়িকভাবে বন্ধ থাকতে চলেছে ইউপিআই (UPI) পরিষেবা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) তরফে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সাময়িক বিপত্তি দেখা দিতে চলেছে।

ব্যাংক সূত্রের খবর অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রাত ১২টা বেজে ১৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত- অর্থাৎ মোট ৪৫ মিনিটের জন্য ইউপিআই পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যায়, তবে পরিষেবা দ্রুত স্বাভাবিক করে দেওয়া হবে।

এই সাময়িক বন্ধের সময় বড় অঙ্কের লেনদেনে সমস্যা হলেও গ্রাহকদের স্বস্তি দিতে চালু থাকবে 'ইউপিআই লাইট' (UPI Lite)। এর সাহায্যে পিন ছাড়াই এক হাজার টাকা পর্যন্ত ছোট লেনদেন সহজেই করা সম্ভব। যেখানে ওয়ালেটে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা যায় এবং দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

সাধারণত ইউপিআই-এর মাধ্যমে দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব। ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনের ক্ষেত্রে দৈনিক কুড়িটি পর্যন্ত পেমেন্ট করা যায়। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই সীমা অনেকটাই বেশি; যেমন- শেয়ার বাজার ও বীমার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত এবং আইপিও, কর প্রদান, স্কুল, কলেজ ও হাসপাতালের পেমেন্টের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এমডিআর (MDR) বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়ে নানা জল্পনা চললেও সরকার সাফ জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের পেমেন্টে কোনো বাড়তি ফি বা চার্জ নেওয়া হবে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24