Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রুদ্রনীল থেকে সজল, কার কপালে জুটছে মন্ত্রিত্ব? বিজেপির 'ড্রিম ক্যাবিনেটে'র সম্ভাব্য তালিকা ফাঁস!

রুদ্রনীল থেকে সজল, কার কপালে জুটছে মন্ত্রিত্ব? বিজেপির 'ড্রিম ক্যাবিনেটে'র সম্ভাব্য তালিকা ফাঁস!

tips24 2 weeks ago

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন-কেমন হবে বাংলার নব্য বিজেপি সরকারের মন্ত্রিসভা? মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম কার্যত চূড়ান্ত হলেও, তাঁর 'টিম'-এ কারা থাকছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, এবার মন্ত্রিসভায় যেমন অভিজ্ঞদের জায়গা দেওয়া হচ্ছে, তেমনই গ্ল্যামার ও তারুণ্যের মিশেল ঘটিয়ে বড় চমক দিতে চলেছে বিজেপি।

মন্ত্রিসভায় গ্ল্যামার ও রাজনীতির মেলবন্ধন

এবারের বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভায় বিনোদন জগতের পরিচিত মুখ তথা শিবপুরের জয়ী প্রার্থী রুদ্রনীল ঘোষের নাম ঘোরাফেরা করছে প্রথম সারিতেই। একইসঙ্গে সোনারপুর দক্ষিণ থেকে লড়া দাপুটে নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং আসানসোল থেকে জয়ী অগ্নিমিত্রা পালকেও গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

অভিজ্ঞদের ওপর বড় ভরসা

খড়গপুর সদরের ভূমিপুত্র তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্ত্রিসভায় থাকা কার্যত নিশ্চিত। দলের দুর্দিনে সংগঠনকে টেনে নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তাঁকে বড় কোনো দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, রাসবিহারী থেকে জয়ী অভিজ্ঞ নেতা স্বপন দাশগুপ্তকে শিক্ষা বা অর্থ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

নতুন প্রজন্মের উত্থান

দলের নবীন তুর্কিদের ওপরও এবার বিশেষ আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় রয়েছেন:

  • শঙ্কর ঘোষ: শিলিগুড়ি থেকে টানা দ্বিতীয়বার জয়ী শঙ্কর ঘোষকে উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে ক্যাবিনেটে নেওয়া হতে পারে।

  • ইন্দ্রনীল খাঁ: বেহালা পশ্চিমে বাজিমাত করা চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-ও রয়েছেন মন্ত্রী হওয়ার দৌড়ে।

  • সজল ঘোষ: বরানগরের জয়ী প্রার্থী সজল ঘোষকে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ কোনো প্রশাসনিক ভূমিকায়।

  • শারদ্বত মুখোপাধ্যায়: বিধাননগর থেকে জয়ী এই চিকিৎসককেও স্বাস্থ্য বা জনকল্যাণমূলক দপ্তরের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।

অধ্যক্ষ পদে অভিজ্ঞতার গুরুত্ব

মানিকতলা কেন্দ্রে জয়ী তাপস রায়ের নাম উঠে আসছে বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার হিসেবে। সংসদীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাউজ পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তবে তাঁর ক্যাবিনেটে থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এছাড়া উত্তরপাড়া থেকে জয়ী দীপাঞ্জন চক্রবর্তীর নামও মন্ত্রিসভার তালিকায় রয়েছে বলে সূত্রের খবর। আগামী ৯ মে ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানেই স্পষ্ট হবে, শেষ পর্যন্ত কার কপালে জুটবে মন্ত্রিত্বের তিলক। নজর রাখুন ডেইলিয়ান্ট-এ, প্রতি মুহূর্তের আপডেট পেতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24