Dailyhunt
স্ত্রী'র বিদেশি পাসপোর্ট ও দুবাইয়ে সম্পত্তির হদিস? নির্বাচনের মুখে হিমন্তকে ঘিরে বিস্ফোরক কংগ্রেস

স্ত্রী'র বিদেশি পাসপোর্ট ও দুবাইয়ে সম্পত্তির হদিস? নির্বাচনের মুখে হিমন্তকে ঘিরে বিস্ফোরক কংগ্রেস

tips24 6 days ago

সমের বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একদিকে তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার নাগরিকত্ব ও একাধিক দেশের পাসপোর্ট থাকা নিয়ে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ, অন্যদিকে রাহুল গান্ধীকে 'পাপ্পু' এবং গৌরব গগৈকে 'ছোটা পাপ্পু' বলে আক্রমণ শানিয়ে পারদ চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁকে গ্রেফতারির দাবি প্রসঙ্গে হিমন্তের চ্যালেঞ্জ, "আমাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা-রাজীবকে আবার জন্ম নিতে হবে, রাহুলকে নতুন জন্ম নিতে হবে। এই জন্মে হবে না।"

কংগ্রেস নেতা পবন খেরা পাল্টা প্রশ্ন তুলেছেন, হিমন্ত কেন নির্বাচনী হলফনামায় তাঁর স্ত্রীর দুবাই ও আমেরিকার সম্পত্তি এবং বিদেশি কোম্পানির তথ্য গোপন করেছেন। গৌরব গগৈয়ের স্ত্রীর নাগরিকত্ব নিয়ে অতীতে প্রশ্ন তোলা বিজেপি এখন নিজেদের পাতা জালেই আটকা পড়েছে বলে দাবি বিরোধীদের। ৯ এপ্রিলের এক দফার নির্বাচনের আগে এই কাদা ছোড়াছুড়ি চরমে পৌঁছেছে।

এরই মাঝে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা ও 'চিকেন নেক' করিডর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হিমন্ত। তাঁর মতে, উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতে হয়তো ২০-২২ কিলোমিটার জমি কূটনীতি বা বলপ্রয়োগের মাধ্যমে দখল করতে হতে পারে। তাঁর কথায়, "ওষুধে কাজ না হলে যেমন অস্ত্রোপচার লাগে, চিকেন নেক সুরক্ষিত করতেও তেমন পদক্ষেপ প্রয়োজন হতে পারে।" হিমন্তের এই 'সার্জারি' তত্ত্ব নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24