Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উইপ্রো ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: সাইকেল আরোহী কিশোরকে পিষে দিল ঘাতক বাস, শোকের ছায়া এলাকায়

উইপ্রো ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: সাইকেল আরোহী কিশোরকে পিষে দিল ঘাতক বাস, শোকের ছায়া এলাকায়

tips24 1 week ago

ল্টলেক সেক্টর ফাইভে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১৪ বছর বয়সী এক কিশোরের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে সে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সেক্টর ফাইভের উইপ্রো ব্রিজের উপরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম উবেদ আলাম।

মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে সাইকেল নিয়ে ইকোপার্কে ঘুরতে বেরিয়েছিল তারা। ফেরার পথে উইপ্রো ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় তার দুই বন্ধু কিছুটা এগিয়ে যায়। অনেকক্ষণ উবেদকে দেখতে না পেয়ে তারা ফিরে আসে এবং ব্রিজের ওপর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

একই দিনে আরও এক মর্মান্তিক মৃত্যু অন্যদিকে, এদিন আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। জানা গেছে, শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের চন্দ্রামেড় গ্রামের বাসিন্দা সরাজু মণ্ডল (৪৯) তাঁর ননদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিতে গিয়েছিলেন। ফেরার পথে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের নারণদাঁড়ি এলাকায় একটি দ্রুতগতির চারচাকার গাড়ি সরাজু মণ্ডলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত অবস্থায় তাঁর ননদ চন্দনা অধিকারীকে উদ্ধার করা হয়। এই দুই ঘটনাতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24