Dailyhunt
হাঁচি দিলে চোখ বন্ধ হয়ে যায় কেন? জেনেনিন বিস্তারিত

হাঁচি দিলে চোখ বন্ধ হয়ে যায় কেন? জেনেনিন বিস্তারিত

আমাদের নাক বেশ সংবেদনশীল। হয়তো তাপমাত্রা খানিকটা বদলে গেল কিংবা নাকে ধুলার মতো খুদে কণা ঢুকল। আর অমনি বাড়িঘর কাঁপিয়ে শুরু হয়ে গেল হাঁচি। আরও অনেক কারণেই হাঁচি আসতে পারে। বলতে পারো, শ্বাসনালি পরিষ্কার রাখার স্বয়ংক্রিয় পদ্ধতি এটি। তবে প্রশ্ন হলো, হাঁচি দেওয়ার সময় আপনাআপনি চোখ বন্ধ হয়ে যায় কেন?

আমরা চাইলে হাত নাড়তে পারি, পা দিয়ে ফুটবলে লাথি দিতে পারি। চোখ বন্ধ বা মেলতেও পারি নিজের ইচ্ছায়। তবে আমাদের শরীরে অনেক কাজ হয় নিজে থেকেই। যেমন পড়ে যাওয়ার সময় দেখবে, হাত তোমার পতন ঠেকানোর চেষ্টা করবে নিজে থেকেই। হাঁচির সময় চোখ বন্ধ হওয়ার ব্যাপারটিও তেমনই। মানবশরীরবিষয়ক বিশেষজ্ঞরা বলেন, আমাদের চোখ রক্ষার জন্য চোখের পেশিই যথেষ্ট।

হাঁচির সময় চোখ যদি খোলাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আর তাই চোখ বন্ধের সঙ্গে চোখের নিরাপত্তার চেয়ে বরং রিফ্লেক্স অ্যাকশন বেশি জড়িত। মানে কোনো কাজের পর আরেকটি কাজ স্বয়ংক্রিয়ভাবে হওয়া।

আর তা ছাড়া, ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে হাঁচি বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা তো বলেন, কোনো কোনো সময় ১৬০ কিলোমিটার বেগেও হতে পারে। দুর্দান্ত গতিই বলতে হবে। সুতরাং বুঝতেই পারছ, হাঁচির সময় চোখ বন্ধ থাকাই বরং ভালো। এবং অবশ্যই হাঁচি দেওয়ার সময় টিস্যু পেপার, রুমাল বা কাপড় ব্যবহার করতে হবে। আর কিছুই না থাকলে কনুই দিয়ে নাক ঢাকতে হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Totka 24X7