Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১২ অগাস্ট বিধানসভার বিশেষ অধিবেশন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে ক্যাগ রিপোর্ট

১২ অগাস্ট বিধানসভার বিশেষ অধিবেশন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে ক্যাগ রিপোর্ট

Truth Of Bengal 3 days ago

Truth of Bengal: চলতি মাসেই বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। আগামী ১২ অগাস্ট এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর। অধিবেশনের মূল আলোচ্য বিষয় হিসেবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ রিপোর্ট উঠে আসার সম্ভাবনাই প্রবল।এর আগেই বিশেষ অধিবেশন ডাকার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

সেই জল্পনার মধ্যেই ১২ অগাস্ট বিশেষ অধিবেশন বসার খবর সামনে এসেছে।

বিধানসভা সূত্রের দাবি, ক্যাগ রিপোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই এই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। সূত্রের খবর, অধিবেশনে ক্যাগ রিপোর্টে উল্লিখিত আর্থিক অনিয়ম, সরকারি ব্যয়ের নিরীক্ষা-সংক্রান্ত পর্যবেক্ষণ এবং সেই বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে। বিরোধী দল যেমন রিপোর্টের বিভিন্ন দিক তুলে ধরতে পারে, তেমনই সরকারের পক্ষ থেকেও রিপোর্টে উত্থাপিত বিষয়গুলির ব্যাখ্যা এবং গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হতে পারে।

সম্প্রতি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটর চেয়ারম্যান নিয়োগ নিয়ে জল্পনার আবহেই বিশেষ অধিবেশনের গুরুত্ব আরও বেড়েছে। সংসদীয় রীতি অনুযায়ী, ক্যাগ রিপোর্টের পর্যালোচনায় পি এ সি-র গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায়, বিশেষ অধিবেশনে ওই রিপোর্টকে ঘিরে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal