Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৮৬৫ শূন্যপদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

১৮৬৫ শূন্যপদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Truth Of Bengal 2 weeks ago

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১৮৬৫। ২৯ এপ্রিল থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ১৯ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। স্নাতক চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে জানাতে ১ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিসেস ও ইনস্যুরান্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেনটিসের প্রশিক্ষণ দেবে।

কীভাবে করবেন আবেদন

২৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (https://unionbankofindia.bank.in/recruitment.aspx) বা (https://beep.bfsissc.com/candidate_register/mkt) মারফত। লোকেশন অনুযায়ী মাসে স্টাইপেন্ড মিলবে ১৫-২০ হাজার টাকা করে। মে বা জুন মাসে সম্ভবত অনলাইনে পরীক্ষা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৫৬। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১টি, অন্ধ্র প্রদেশে ৩০৩, অসমে ২৯টি, বিহারে ৬০টি, চণ্ডীগড়ে ৬, ছত্তিশগড়ে ২৫টি, দাদরা ও নগর হাভেলি আর দমন ও দিউতে ২টি, গোয়ায় ৫টি, গুজরাতে ৫৮টি, হরিয়ানায় ৩০টি, হিমাচল প্রদেশে ১টি, জম্মু-কাশ্মীরে ২টি, ঝাড়খণ্ডে ৩৪টি, কর্নাটকে ১৩১টি, কেরলমে ৩৯টি, লাদাখে ১টি, লাক্ষাদ্বীপে ১টি, মধ্য প্রদেশে ১১৬টি, মহারাষ্ট্রে ১৯৬টি, মেঘালয়ে ১টি, নাগাল্যান্ডে ১টি, দিল্লি এনসিআরে ৪৮টি, ওড়িশায় ৫৮টি, পুদুচেরিতে ১টি, পঞ্জাবে ২১টি, রাজস্থানে ৩২টি, সিকিমে ২টি, তামিলনাড়ুতে ৯৫টি, তেলেঙ্গানায় ১৬৪টি, ত্রিপুরায় ১টি, উত্তর প্রদেশে ৩৩৫টি ও উত্তরাখণ্ডে ১০টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। ভারতীয় নাগরিক ছাড়াও নেপাল ও ভুটানের নাগরিক, ১৯৬২ সালের ১ জানুয়ারির আগে ভারতে আশ্রয় নেওয়া তিব্বতি শরণার্থী অথবা নির্দিষ্ট দেশ থেকে ভারতে এসে স্থায়ী ভাবে ভারতে বসবাস ও ভারতের নাগরিকত্ব গ্রহণ করলে আবেদন করা যাবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে। বিধবা, আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। ওবিসি মহিলারা ৩৮ বছর পর্যন্ত আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ১ এপ্রিলের আগে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে হবে। ২০২২ সালের ১ এপ্রিলের পর স্নাতক হতে হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রামীণ বা সেমি আরবান শাখায় কর্মরতদের ১৫ হাজার টাকা মাসিক স্টাইপেন্ড মিলবে। আরবান শাখায় কর্মরত হলে ১৮ হাজার আর মেট্রো শাখায় কর্মরতদের ২০ হাজার টাকা স্টাইপেন্ড মিলবে।

কত টাকা আবেদনমূল্য লাগবে

জেনারেল আর ওবিসি পুরুষ চাকরিপ্রার্থীদের জন্য ৯৪৪ টাকা। জেনারেল আর ওবিসি মহিলা চাকরিপ্রার্থীদের জন্য ৭০৮ টাকা। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম আর তৃতীয় লিঙ্গর চাকরিপ্রার্থীদের জন্য ২৩৬ টাকা আবেদনমূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আর ইন্টারনেট ব্যাঙ্কিং মারফত জমা দিতে হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal