Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বালুরঘাটে 'বয়কট বিজেপি' পোস্টার ঘিরে উত্তেজনা

বালুরঘাটে 'বয়কট বিজেপি' পোস্টার ঘিরে উত্তেজনা

Truth Of Bengal 2 months ago

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভায় বিজেপি প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলীয় অন্দরে ক্ষোভের আবহের মধ্যেই এবার 'বয়কট বিজেপি' পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে। অভিযোগ, বালুরঘাটের ৪ নম্বর ওয়ার্ডে ওই পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

তৃণমূলের দাবি, বিজেপির টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বে কিছু কর্মী পোস্টার ছিঁড়ে ফেলেন এবং প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের হেনস্তা করা হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি জানান, 'রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হওয়া উচিত। পোস্টার নিয়ে মারামারি করে কোনও লাভ নেই। কেউ 'বয়কট বিজেপি' বললে তাতে এত রাগের কী আছে? পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধে 'রাউডিজম'-এর অভিযোগ তোলেন। অন্যদিকে, সমীর প্রসাদ দত্ত বলেন, 'ওই পোস্টার বিক্ষুব্ধ বিজেপির নাম করে লাগানো হচ্ছিল। পরে দেখি তৃণমূলের নেত্রী উপস্থিত, তখনই স্পষ্ট হয় এটা তৃণমূলের চক্রান্ত।' তিনি জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বিজেপি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal