Dailyhunt
ভবানীপুরে মনোনয়ন ও রোডশো চলাকালীন আইনশৃঙ্খলা ভাঙন, একাধিক পুলিশ অফিসার সাসপেন্ড

ভবানীপুরে মনোনয়ন ও রোডশো চলাকালীন আইনশৃঙ্খলা ভাঙন, একাধিক পুলিশ অফিসার সাসপেন্ড

Truth Of Bengal 1 week ago

Truth Of Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রোডশো ও মনোনয়ন পর্বে আইনশৃঙ্খলা ভাঙনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের ডিসি-টু সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চ্যাটার্জির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিশন ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং অবিলম্বে সংশ্লিষ্ট অফিসারদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এই নির্দেশ দ্রুত কার্যকর করে ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে।

এছাড়াও, ওই পদগুলিতে শূন্যতা তৈরি হওয়ায় দ্রুত নতুন নিয়োগের প্রস্তাব কমিশনের কাছে পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal