Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দীর্ঘ প্রতীক্ষার অবসান! আইফোনেও এল 'ডুয়েল অ্যাকাউন্ট' ফিচার

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আইফোনেও এল 'ডুয়েল অ্যাকাউন্ট' ফিচার

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নিয়মিত গ্রাহকদের আকর্ষণ করতে নিত্য নতুন ফিচার যোগ করা হয়। আইফোন ব্যবহারকারীদের জন্য বহু প্রতীক্ষিত নয়া ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিচার চালু করেছে মেটা কর্তৃপক্ষ। আগে অ্যান্ড্রয়েড অপারেটিং প্লাটফর্মে সীমিত ভাবে ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিচার চালু ছিল।

এবার থেকে আইফোনেও চালু হয়েছে নয়া ফিচার।

আইওএস প্লাটফর্মে ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু হওয়ার ফলে একটা আইফোনে আলাদা আলাদা ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে আইফোনে ব্যক্তিগত আর বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে বদলাবদলি করতে পারবেন। প্রোফাইল পিকচার ইন্ডিকেটর থেকে বোঝা যাবে কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে।

অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে অথবা আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা শুরু করলে, এবার খুব সহজে ডেটা ট্রান্সফার বিশেষ করে চ্যাট ট্রান্সফার করা যাবে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হয়েছে। এর ফলে খুব সহজে ইনডিভিজুয়াল ও গ্রুপ চ্যাটের হিস্ট্রি ব্যাকআপ রাখা যাবে। চ্যাটের কোনো তথ্য অর্থাৎ ছবি, ভিডিও, মেসেজ বা নথিপত্র হারিয়ে বা নষ্ট হয়ে যাবে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal