Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ! সামার ইন্টার্নশিপের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ! সামার ইন্টার্নশিপের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: রাজ্য তথা দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ স্বল্প মেয়াদের সামার ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে। মাইক্রো ইলেকট্রনিকস টেকনোলজি অ্যান্ড ভিএলএসআই ডিজাইন নামক ৬ সপ্তাহের জন্য সার্টিফায়েড সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম করার সুযোগ রয়েছে।

১৮ মে থেকে কোর্স শুরু হবে। ২৬ জুন পর্যন্ত কোর্স চলবে। সোমবার থেকে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস হবে।

আসন পূরণ না হওয়া পর্যন্ত আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া চলবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার বা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে। ইলেকট্রনিকস, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, আইইই ইঞ্জিনিয়ারিং বিভাগে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে অথবা ইলেকট্রনিকস সায়েন্সে এমএসসি ডিগ্রি থাকতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য কোর্স ফি ৮৪৯৬ টাকা। সাধারণ শ্রেণির পড়ুয়াদের জন্য কোর্স ফি ১০৬২০ টাকা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal