Dailyhunt
ইতালিতে রহস্যময় পুরুষের সঙ্গে মলাইকা! ভ্যালেন্টাইনস ডে-র ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

ইতালিতে রহস্যময় পুরুষের সঙ্গে মলাইকা! ভ্যালেন্টাইনস ডে-র ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

Truth Of Bengal 1 month ago

Truth Of Bengal: বলিউড ডিভা মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে ফের সরগরম টিনসেল টাউন। অর্জুন কপূরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর মলাইকার জীবনে কি তবে নতুন বসন্তের আগমন ঘটেছে? সম্প্রতি জনপ্রিয় গায়ক এনরিকে ইগলেসিয়াসের একটি অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া গুঞ্জন এবার আরও জোরালো হলো।

ভালোবাসা দিবসের একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে অনুরাগী মহলে এখন একটাই প্রশ্ন- কে এই রহস্যময় পুরুষ, যার সঙ্গে ইতালির রোমে রোমান্টিক মেজাজে দেখা গেল মলাইকাকে?

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক যুবকের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে আছেন মলাইকা। নেটিজেনদের একাংশের দাবি, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে এই নতুন প্রেমিকের সঙ্গেই রোমে একান্তে সময় কাটিয়েছেন অভিনেত্রী। ছবিতে ওই যুবকের সঙ্গে মলাইকাকে বেশ ঘনিষ্ঠভাবেই নিজস্বী তুলতে দেখা যায়। জল্পনা ছড়িয়েছে যে, এই রহস্যময় পুরুষটি হলেন ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা, যিনি পেশায় একজন সফল হিরে ব্যবসায়ী এবং বেলজিয়ামে তাঁর বিশাল প্রতিপত্তি রয়েছে।

শোনা যাচ্ছে, ২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পর থেকেই হর্ষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মলাইকা। গত বছর তাঁদের আলাপ হলেও সম্পর্কের গভীরতা বেড়েছে সাম্প্রতিক সময়ে। যদিও মলাইকা এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, এমনকি ইনস্টাগ্রামেও তিনি হর্ষকে অনুসরণ করেন না। নিজের প্রেমজীবন নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে মলাইকা অবশ্য কিছুটা বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন যে, তিনি কারও সঙ্গে বেরোলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তবে রোমের এই ঘনিষ্ঠ ছবি দেখে অনুরাগীদের ধারণা, এবার হয়তো খুব শীঘ্রই নিজের নতুন সম্পর্কের কথা স্বীকার করে নেবেন এই অভিনেত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal