Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জন্মশতবর্ষে মহানায়ককে মোদির বাংলা বার্তা, টালিগঞ্জে শ্রদ্ধা শুভেন্দুর

জন্মশতবর্ষে মহানায়ককে মোদির বাংলা বার্তা, টালিগঞ্জে শ্রদ্ধা শুভেন্দুর

Truth Of Bengal 6 days ago

Truth of Bengal: বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার শুধু এক অভিনেতার নাম নয়, তিনি বাঙালির আবেগেরও অংশ। তাঁর হাসি, চাহনি, ব্যক্তিত্ব ও অভিনয়ের আবেদন প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। মহানায়কের জন্মশতবর্ষে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় পোস্ট করে উত্তম কুমারকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

পোস্টে ছিল 'সপ্তপদী'র স্মরণীয় দৃশ্য, যেখানে উত্তম-সুচিত্রার কালজয়ী জুটির 'এই পথ যদি না শেষ হয়' মুহূর্তও উঠে আসে। মোদি লেখেন, মহানায়ক উত্তম কুমারের কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ একাত্ম হয়েছেন।

এর আগে 'মন কি বাত'-এও উত্তম কুমারের অভিনয় প্রতিভার প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিতে তাঁর অভিনয়ের কথা তুলে ধরে মোদি বলেন, যে কোনও চরিত্রকে জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে উত্তম কুমারের দক্ষতা ছিল অনন্য।

অন্যদিকে, সকাল ১০টায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, গৌতম ঘোষ-সহ টলিপাড়ার বহু পরিচিত মুখ।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তম কুমারের জন্মশতবর্ষ বাঙালির কাছে বিশেষ দিন। রাজ্য সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং চলচ্চিত্র জগতের শিল্পীদের উপস্থিতিতে মহানায়ককে শ্রদ্ধা জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal