Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতা মেট্রোয় ৬০ নতুন রেক, সঙ্গে বাংলায় মেগা রেল বিনিয়োগের প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

কলকাতা মেট্রোয় ৬০ নতুন রেক, সঙ্গে বাংলায় মেগা রেল বিনিয়োগের প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

Truth Of Bengal 3 months ago

Truth of Bengal: কলকাতায় এসে সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার মহানগরে একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও ঘোষণার মাঝেই সাধারণ যাত্রীদের মতো মেট্রো ও অটোয় সওয়ার হলেন তিনি। বিমানবন্দর-নোয়াপাড়া রুটের মেট্রোয় চেপে সাধারণ যাত্রীদের পাশে বসে তাঁদের অভাব-অভিযোগ ও মতামতের কথা শোনেন মন্ত্রী।

সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে কলকাতায় আরও ৬০টি আধুনিক রেক আনা হচ্ছে বলে বড় ঘোষণা করেছেন তিনি। মেট্রো সফরের পর নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রেলমন্ত্রী। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক ঐতিহাসিক ঘোষণা করে জানান, বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য ও কেন্দ্রের নিরন্তর সংঘাতের কারণে বাংলায় রেলের উন্নয়ন থমকে ছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই জট কেটেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার মেগা রেল প্রকল্পের কাজ করা হবে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাকে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করা হবে।

কলকাতা ও শহরতলির নিত্যযাত্রীদের জন্য এদিন সবথেকে বড় সুখবরটি দিয়েছে রেলমন্ত্রক। হাওড়া, শিয়ালদহ এবং দমদম বিমানবন্দরের পর এবার 'কলকাতা স্টেশন' (চিতপুর)-কেও সরাসরি মেট্রো নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সল্টলেকের করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত একটি সম্পূর্ণ নতুন রুট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রেল। এই নতুন রুটের উপযোগিতা যাচাই করতে প্রাথমিক সমীক্ষার (Technical and Traffic Survey) অনুমতিও দিয়েছে মন্ত্রক। প্রাথমিক পর্যায়ে ৮ লক্ষ টাকা খরচ করে এই সমীক্ষা চালানো হবে। প্রস্তাবিত রুট অনুযায়ী, মেট্রো লাইনটি কলকাতা স্টেশন থেকে বেরিয়ে ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেক ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ীতে গিয়ে মিশতে পারে। সমীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই এই প্রকল্পের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।

কলকাতার বর্তমান মেট্রো পরিষেবা আরও উন্নত ও দ্রুতগামী করতে বদ্ধপরিকর কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই মুহূর্তে মহানগরে বেশ কিছু আধুনিক রেক সচল রয়েছে। তবে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়াতে আগামী ৪-৫ বছরের মধ্যে আরও ৬০টি বিশ্বমানের সর্বাধুনিক রেক কলকাতায় আনা হবে। এর ফলে মেট্রোর গতি বাড়ার পাশাপাশি দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান অনেকটাই কমে আসবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal